West Bengal
24 Oct 2026, 01:01 PM
১০৮ দিন পর গম্ভীরের অধীনে টিম ইন্ডিয়ায় জায়গা বৈভবের, তবে মানতে হবে শর্ত!
S
Sangbad Pratidin
@sangbadpratidin
অবশেষে ভারতীয় দলে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। ঈশান কিষান চোট পাওয়ায় প্রথম একাদশে জায়গা হল ১৫ বছর বয়সি বিস্ময় প্রতিভার। গৌতম গম্ভীরের অধীনে শেষবার বৈভব টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছিল জুলাই মাসে। তারপর ভারতের হয়ে খেললেও গম্ভীর কোচ ছিলেন না। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের সময় শ্রেয়স আইয়ার জানিয়ে দেন দলে দুই বদল করা হয়েছে। বৈভব ছাড়াও সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব। তবে বৈভবকে শর্ত মানতে হবে। পছন্দের ওপেনিংয়ে নয়। তাকে খেলতে হবে তিন নম্বরে। টসে জিতে প্রথমে বল করবে ভারত।
চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক। সেই সিরিজে ৯ জুলাই ম্যাচ খেলেছিল বৈভব। এরপর জিম্বাবোয়েতে সুযোগ পেয়েছে, এশিয়াডে খেলেছে। দু’টো হাফসেঞ্চুরি করে ফেলেছে। কিন্তু এই দুই ক্ষেত্রে কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। মাঝে গম্ভীরের কোচিংয়ে ভারত একাধিক সিরিজ খেলেছে। কিন্তু গম্ভীর কোনও এক অজ্ঞাত কারণে বৈভবকে নিয়মিত সুযোগ দিতে রাজি হননি। এমনকী অন্য কোনও ব্যাটিং পজিশনেও নয়।
অবশেষে সুযোগ এল ঈশান কিষানের চোটে। কুঁচকির চোটে ভুগছেন ঈশান। সেই জায়গায় বৈভবকে দলে নিল ভারতীয় শিবির। অবশ্য ওভালে ম্যাচ শুরুর আগে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বৈভবকে খেলানো হবে। তবে যেহেতু গম্ভীর কোচ, তাই অনেকেই শেষ ঘোষণার অপেক্ষায় ছিলেন। অবশেষে টসে জিতে শ্রেয়স জানান, বৈভব খেলবে। তবে তিন নম্বরে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনের জুটি বিশ্বকাপ থেকে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। দু’জনেই ফর্মে আছেন। সেই সেটআপ ভাঙতে রাজি নয় ভারত। এবার দেখার নতুন জায়গায় বৈভব ঝড় তুলতে পারে কি না। তবে শ্রেয়স জানান ময়ঙ্ক যাদবকে বসানো হয়েছে ট্যাকটিকাল কারণে। সেই জায়গায় খেলবেন প্রিন্স যাদব।
#TeamIndia opt to bowl first in the 2⃣nd T20I Vaibhav Sooryavanshi & Prince Yadav back in the XI Updates https://t.co/FZtUFIFWS2 #NZvIND https://t.co/VCof26ERFg
— BCCI (@BCCI) October 24, 2026

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)