দেড় বছর আগে বিয়ে, স্বামী কাজে যেতেই প্রতিবেশীর সঙ্গে পরকীয়া বধূর! জানাজানি হতেই হাড়হিম কাণ্ড
West Bengal 22 Oct 2026, 08:26 PM

দেড় বছর আগে বিয়ে, স্বামী কাজে যেতেই প্রতিবেশীর সঙ্গে পরকীয়া বধূর! জানাজানি হতেই হাড়হিম কাণ্ড

S
Sangbad Pratidin
@sangbadpratidin
পুজোর আমেজ কাটার আগেই কার্যত মনুয়াকাণ্ডের দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। পরকীয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, মৃতের নাম বিকাশ রায়। বংশীহারি থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের কড়ই কলোনির দক্ষিণপাড়াযর বাসিন্দা ছিলেন তিনি। দেড়বছর আগে এলাকারই বাসিন্দা শিউলির সঙ্গে বিয়ে হয় তাঁর। পেটের তাগিদে কলকাতা থাকতেন বিকাশ। অভিযোগ, স্বামী ঘরে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী যুবক অনুপ দাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শিউলি। তিনি পেশায় টোটোচালক। বিষয়টা বেশিদিন গোপন থাকেনি। সম্প্রতি বিকাশ বাড়ি ফেরেন। স্বাভাবিকভাবেই স্ত্রীর প্রেম তাঁর কাছে গোপন থাকেনি। তা নিয়ে চরমে ওঠে দাম্পত্য কলহ।
বৃহস্পতিবার সকালে বিকাশ ও শিউলি কেউই ঘর থেকে বেরোয়নি। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা ডাকাডাকি করলে এক পর্যায়ে শিউলি দরজা খোলেন। এরপরই দেখা যায়, মেঝেয় পড়ে বিকাশের রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বংশীহারি থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শিউলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের ভাইয়ের কথায়, পথের কাঁটা সরাতে শিউলি পরিকল্পনা করেই খুন করেছে তাঁর দাদাকে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation