Kolkata, West Bengal
16 Oct 2026, 01:00 PM
‘খুনের হুমকি হিন্দু মৌলবাদীর, মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিকাশরঞ্জন
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বাড়িতে হামলার পর এবার সরাসরি বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ফোন করে খুনের হুমকি! মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত করার অভিযোগ। সোশাল মিডিয়ায় এবিষয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন বর্ষীয়ান আইনজীবী। তাঁর দাবি, ঘটনার নেপথ্যে হিন্দু মৌলবাদী। বিকাশ লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কী পদক্ষেপ করেন সেটা দেখার অপেক্ষায় রইলাম।’
জানা গিয়েছে, গতকাল ১০ টা বেজে ৪৭ মিনিট অচেনা নম্বর থেকে ফোন পান বিকাশরঞ্জন ভট্টচার্য। দল ও পেশার কাজে বহু মানুষ প্রতিদিন তাঁকে ফোন করেন। স্বাভাবিকভাবেই অচেনা নম্বর হলেও তিনি ফোন রিসিভ করেন। আইনজীবীর দাবি, ওপ্রান্তে ছিলেন সুকান্ত মণ্ডল নামে এক যুবক। তাঁকে হিন্দু মৌলবাদী বলে তোপ দেগে ফেসবুক পোস্টে বিকাশ লেখেন, ‘ফোনে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুনের হুমকি দিলেন। আমার প্রয়াত মা সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করলেন। ঐ ধরনের কুৎসিত ইঙ্গিত হিন্দু মৌলবাদীদের সহজাত।’ সেই পোস্টেই বিকাশ লেখেন, ‘মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এ ব্যাপারে কী ব্যবস্থা নেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার কার্যকর করব।’
উল্লেখ্য, সম্প্রতি বিকাশরঞ্জন বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। সেই সময়ও সোশাল মিডিয়ায় সরাসরি হিন্দুত্ববাদীদের আক্রমণ করেছিলেন তিনি। তার প্রেক্ষিতে একাধিক থানায় আইনজীবীর বিরুদ্ধে এফআইআর হয়। পরবর্তীকালে খোদ মুখ্যমন্ত্রী এই ইস্যুতে আইনজীবীকে নিশানা করেছিলেন। পোস্ট ডিলিট বা হিন্দুত্ববাদী শব্দ মুছে ফেরার নির্দেশ দিয়েছিলেন। অমান্য করলে উপযুক্ত কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নির্দেশ পালন করেননি বিকাশ। উলটে এদিন ফের পোস্টে দেখা গেল ‘হিন্দু মৌলবাদী’ শব্দ। যা নিয়ে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)