West Bengal
15 Oct 2026, 12:40 PM
কথায় কথায় বচসা ‘লাভ বার্ডস’ রাজবীর-নন্দিনীর, জড়ালেন হাতাহাতিতেও! জীতুর ‘রোষে’ মনামী
S
Sangbad Pratidin
@sangbadpratidin
সম্পর্কের শুরুটা যেমন হয়, কয়েকদিন পর তা থাকে না। হানিমুন পিরিয়ড কাটলে অশান্তি সব সম্পর্কেই কম বেশি দেখা যায়। তবে রাজবীর-নন্দিনীর ব্যাপারটা যেন একটু আলাদা। যত দ্রুত মন বিনিময় হয়েছে, ঠিক একই গতিতে যেন দুজন ছিটকে যাচ্ছেন দুজনের থেকে। কখনও সৃজলা, কখনও জীতুকে নিয়ে কথাকাটাকাটি তাঁদের মধ্যে লেগেই রয়েছে। এক পর্বে দেখা গেল হাতাহাতিও। এদিকে মনামীর প্রতি জীতুর যে ক্ষোভ, তা তাঁর আচরণেই স্পষ্ট। যা একেবারেই ভালোভাবে নিচ্ছেন না দর্শকরাও।
বিষয়টা ঠিক কী? সৃজলা গুহর সঙ্গে রাজবীর দের ঘনিষ্ঠতা কোনওদিনই বিশেষ পছন্দ নয় নন্দিনীর। বিষয়টা স্বাভাবিক, কারণ শুরুতে সৃজলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিলেন রাজবীর। যদিও পরবর্তীকালে নন্দিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রোমিওর। ফলে সৃজলাকে নিয়ে খানিকটা নিরাপত্তাহীনতায় ভোগেন নন্দিনী। সম্প্রতি সৃজলার সঙ্গে কথা বলা নিয়েই তুমুল অশান্তি বাঁধে লাভ বার্ডসের। রীতিমতো হাতাহাতি করতে দেখা যায় তাঁদের। এরপর লাক্সারি বাজেট টাস্কে জীতুকে নিয়েও তুমুল কথা কাটাকাটি হয় তাঁদের। বাবা-মা তুলেও একে অপরকে কথা শোনাতে শোনা যায়।
এদিনের টাস্কে মনামী গুহর প্রতি জীতুর ক্ষোভও প্রকাশ্যে চলে এসেছে। টাস্ক ভেস্তে দিতে যেভাবে অভিনেত্রীকে বল দিয়ে সজোরে আঘাত করেন জীতু, তাতে স্পষ্ট মনে জমে থাকা রাগ। মনামী ব্যথা প্রকাশে আওয়াজ করলে তা নিয়েও কটূক্তি করতে শোনা যায় জিতুকে। তাঁদের এই আচরণকে একেবারেই ভালোভাবে নেননি প্রতিযোগী ও দর্শকরা। সোশাল মিডিয়ায় সকলেই তীব্র নিন্দা করেছেন।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)