আড়াই বছরের পড়ুয়াকে আছাড়, ভাঙল পা! গ্রেপ্তার নিউ আলিপুরের স্কুলের শিক্ষিকা
West Bengal 11 Oct 2026, 05:56 PM

আড়াই বছরের পড়ুয়াকে আছাড়, ভাঙল পা! গ্রেপ্তার নিউ আলিপুরের স্কুলের শিক্ষিকা

S
Sangbad Pratidin
@sangbadpratidin
আড়াই বছরের শিশুর সঙ্গে নৃশংসতা। তুলে আছাড় মারার অভিযোগ উঠল নিউ আলিপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। বিষয়টা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত সানন্দা পালকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জল গড়িয়েছে শিশু কমিশন পর্যন্ত।
সময়ের সঙ্গে সঙ্গে পড়াশোনার পদ্ধতিও বদলেছে। এখন অনেক ছোট বয়সেই বাচ্চারা স্কুলের চৌহদ্দিতে ঢুকে পড়ে। আড়াই বছরের এই খুদেকে নিউ আলিপুরের একটি নামকরা স্কুলে ভর্তি করেন অভিভাবকরা। প্রি নার্সারির পড়ুয়া সে। শুক্রবার স্কুলে ভয়ংকর কাণ্ডের সম্মুখীন হয়ে সে। শোনা যাচ্ছে, খুদে সম্ভবত কোনও কারণে কান্নাকাটি বা বায়না করছিল। এই বয়সে যা খুবই স্বাভাবিক। তাতেই বেজায় চটেন শিক্ষিকা সানন্দা পাল। এক পর্যায় শিশুটিকে তুলে মাটিতে আছাড় মারেন। যন্ত্রণা ও ভয়ে কান্নাকাটি শুরু করে সে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাড়িতে।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, খুদের ডান পা ভেঙে গিয়েছে। এরপরই সানন্দা পালের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এমন আচরণ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় স্তম্ভিত স্কুল কর্তৃপক্ষও।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation