West Bengal
11 Oct 2026, 05:56 PM
ভেঙে গেল কোহলির এক দশকের নজির, মহাকাব্যিক ইনিংস খেলে লাইমলাইটে এই অজি তারকা
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বিরাট কোহলির রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন অজি তারকা ম্যাট রেনশ। ডারবানে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টে ১৯০ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। প্রথম ডবল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে ফিরে গেলেও ইতিহাস গড়লেন। তাঁর ইনিংসে ভর করেই বিপর্যয় সামলে প্রথম ইনিংসে ৩৯০ রান তুলল অস্ট্রেলিয়া।
প্রায় এক দশক ধরে কোহলির দখলে ছিল এই রেকর্ড। ২০১৬ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। সেই ইনিংসে লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে তিনি করেছিলেন ১৭১। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিচের সারির ব্যাটারদের নিয়ে ১৭৪ রান যোগ করে সেই নজির ছাপিয়ে গেলেন রেনশ। ২০০২ সালের পর থেকে টেস্টের এক ইনিংসে লোয়ার অর্ডারের সঙ্গে ব্যাট করে সর্বাধিক রান যোগ করার নজির এখন তাঁর দখলে।
অস্ট্রেলিয়ার অবস্থা তখন বেশ সঙ্গিন। ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। সেই পরিস্থিতিতে এক দিক আগলে রেখে পালটা লড়াই শুরু করেন রেনশ। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন তিনি। কামিন্সের অবদান ৪৩, রেনশ করেন ৪১ রান। মিচেল স্টার্কের সঙ্গে ২০ রানের জুটিতে তাঁর অবদান ১২। এর পর নাথান লিওঁর সঙ্গে নবম উইকেটে ১৩৪ রানের দুরন্ত জুটি গড়েন রেনশ। এই জুটিতে তাঁর অবদান ১০০ রান। জশ হ্যাজেলউডের সঙ্গে শেষ উইকেটেও আরও ২৬ রান যোগ করেন তিনি। সেই জুটিতে রেনশের অবদান ২১। একের পর এক সতীর্থকে পাশে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসকে তিনশোর গণ্ডি পার করান তিনি।
৩৯৭ বলের ইনিংসে ২১টি চার ও একটি ছক্কা মারেন রেনশ। সাইমন হারমারের বলে আউট হয়ে ১৯০ রানেই থামে তাঁর ইনিংস। ৯২ বল খেলে ২৭ রান করে অসাধারণ সঙ্গত দেন লিওঁ। রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৩৯০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। কেবল কোহলির রেকর্ড ভাঙাই নয়, কিংসমিডেও নতুন ইতিহাস লিখেছেন রেনশ। ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির এখন তাঁর। ২০০৯ সালে ফিলিপ হিউজের করা ১৬০ রানকে পিছনে ফেলেছেন তিনি। একই সঙ্গে ডারবানে পাঁচ নম্বর বা তার পরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার নজিরও গড়েছেন রেনশ। ২০১৯ সালে কুশল পেরেরার অপরাজিত ১৫৩ রানের ইনিংসকে টপকে গিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটার।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)