Kolkata Municipal Election: কলকাতায় পুরভোট কবে? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে
West Bengal 25 Nov 2026, 07:02 PM

Kolkata Municipal Election: কলকাতায় পুরভোট কবে? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে

A
ABP Ananda
@abpananda

কলকাতা: পুর নির্বাচন কবে হবে কলকাতায়? এখনও অধরা ফয়সলা। জানা গিয়েছে, আগামী সোমবার ফের পুর নির্বাচন নিয়ে মামলার শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে। এই মামলার যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, সেই কারণে এই মামলাকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এই প্রাথমিক প্রস্তাবে সে নেই রাজ্যের। রাজ্য সরকার এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। তারা চাইছে এই মামলার নিষ্পত্তি যেন সুপ্রিম কোর্টেই করা হয়। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।

অন্যদিকে, এই মামলাকে কলকাতা হাইকোর্টের ফেরত পাঠানোর যে প্রাথমিক প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই প্রস্তাবে সায় রয়েছে বাম ও মমতা তৃণমূলের আইনজীবীদের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা চায় যাতে এই পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ যাতে হয়। আর তেমন হলে তবেই দ্রুত পুর নির্বাচন হবে। আর সেটাই চাইছে সুপ্রিম কোর্ট।আর এই পরিস্থিতিতে আগামী সোমবার সুপ্রিম কোর্টের এই প্রস্তাবের উপর নিজেদের মতামত জানানোর সুযোগ পাবে রাজ্য।

প্রসঙ্গত, এর আগেও কলকাতা পুর নির্বাচন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের একাধিক কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সেই সময় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, কীভাবে একজন পুর প্রশাসক একটি পুর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন। কারণ, এই সুপারিশ যখন করা হয়েছিল সেই সময় কলকাতা পুরসভার পুর বোর্ড ভেঙে গিয়েছে। পুরসভায় সেই সময় কোনও মেয়র বা মেয়র পারিষদ নেই। ফলে, পুর প্রশাসকের কতটা ক্ষমতা, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের সর্বোচ্চ আদালত।

তবে, এখানেই শেষ নয়। আপত্তি জানানোর জন্য কেন মাত্র ৭ দিন সময় দেওয়া হয়েছিল, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল, কলকাতা পুরসভায় যেহেতু সেই মুহূর্তে কোনও পুরবোর্ড ছিল না, সেই কারণে এই ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার মধ্যে কোনও যৌক্তিকতা নেই। এ ছাড়াও কলকাতা পুরসভার প্রশাসকের যে সেই ক্ষমতাও নেই, সেটাও বলেছিল সুপ্রিম কোর্ট।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation