West Bengal
24 Nov 2026, 11:35 AM
NCPI News : তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
A
ABP Ananda
@abpananda

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : নিচুতলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলকে দিকে দিকে ভাঙাচ্ছে NCPI। ইসলামপুর, গোয়ালপোখর থেকে মিনাখাঁ, সন্দেশখালি। তৃণমূলকে ভাঙিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করতে শুরু করেছে NDA-এর শরিক NCPI। কিন্তু NCPI-এর হঠাৎ শক্তিধর হওয়ার নেপথ্য়ে কারণ কী ? গন্তব্য় কি আসলে বিজেপি ? সেই প্রশ্ন জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে।

মাস কয়েক আগেও দলটার নাম অনেকেই জানতেন না। কিন্তু, আজ সেই NCPI নিচুতলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় তৃণমূলকে দিকে দিকে ভাঙাচ্ছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গোয়ালপোখর, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে সন্দেশখালি। জায়গায় জায়গায় তৃণমূলকে ভাঙিয়ে মসৃণভাবে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করতে শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন NDA-এর শরিক NCPI।  NCPI মুখপাত্র অনুরাগ সিং বলছেন, "পুরো বাংলাজুড়ে বিভিন্ন জায়গায় আমরা বোর্ড গঠন করতে পেরেছি। পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পেরেছি। আগামীদিনে আমরা আরও বোর্ড গঠন করতে চলেছি।"

তৃণমূলের হাতে থাকা ২৩ আসনের মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন নির্বাচিত সদস্য NCPI-তে যোগ দিয়েছেন। ফলে, সরকারিভাবে এই পঞ্চায়েত সমিতি NCPI-এর হাতে যাওয়া কার্যত নিশ্চিত। অন্যদিকে, তৃণমূলের হাতে থাকা মিনাখাঁর কুলটি গ্রাম পঞ্চায়েতের ২০ আসনের মধ্যে, উপপ্রধান-সহ ১৩ জন সদস্যই যোগ দিয়েছেন NCPI-এ। সেই তালিকায় যোগ হয়েছে সন্দেশখালিও। রবিবার সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতি-সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সদস্য়রা দলে দলে যোগ দেন NCPI-তে। এ প্রসঙ্গে মমতা তৃণমূল থেকে সদ্য় NCPI-তে যোগদানকারী একজন বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্য়ের মুখ্য়মন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ডবল ইঞ্জিনের সরকারে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেই উন্নয়নের কর্মযজ্ঞতে আমরা ভারতের বৃহত্তম শরিক দল NCPI-তে। ওঁদের হাত শক্ত করতে, এলাকার উন্নয়নকে অব্য়াহত রাখতে আমরা NCPI-তে যোগদান করলাম।"

উত্তরবঙ্গেও একই ছবি। শনিবার তৃণমূলের হাতে থাকা ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে দলবদলের জেরে বিজেপি, NCPI ও গোর্খা জনমুক্তি মোর্চা মিলে সেখানে বোর্ড গঠন করেছে। অন্যদিকে তৃণমূলের হাতে থাকা উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল করেছে NCPI.

নিচুতলায় NCPI-এর এই হঠাৎ শক্তিধর হওয়ার নেপথ্য়ে কারণ কী ? গন্তব্য় কি আসলে বিজেপি ? কিছুদিন NCPI-তে বিশ্রাম নিয়ে, তারপর বিজেপিতে যোগদান ? এ যেন, এলাম-দেখলাম-জয় করলাম। নিচুতলায় NCPI-এর এই হঠাৎ দাপট নিঃসন্দেহে চমকপ্রদ।

এ প্রসঙ্গে মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলছেন, "বিজেপি ওইজন্য তো B টিম, C টিম, এগুলোকে নামিয়ে খেলছে। এই যে দিল্লির ধোপার বাড়ি যাওয়া ২০জন বিজেপির দালাল। এখানে যে ক'টা গদ্দার গেছে, সব বিজেপির এজেন্ট, বিজেপির দালাল। এটা তো শুধু তৃণমূল নয়, অন্য দলকেও ভাঙার চেষ্টা করেছে।" এনিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, "তখন যেমন নাগপুরের RSS-এর বদান্যতায় বিজেপিকে সাহায্য করার জন্য নতুন দল হিসেবে তৈরি করা হয়েছিল তৃণমূলকে। এখন তৃণমূল তার গুরুত্ব হারাচ্ছে। যেমন বিজেপিকে সাহায্য করার জন্য যেমন তৃণমূল ছিল, এখন বিজেপিকে সাহায্য করার জন্য NDA-এর অংশীদার বলে একটা দল খুলে তৃণমূল থেকে NCPI-তে যাওয়ার ব্যবস্থা। আসলে যাতে বিজেপিকে সাহায্য করা যায়।"

এনসিপিআই কি তাহলে সরাইখানা ? তৃণমূল ভেঙে বেরিয়ে একটু বিশ্রাম নিয়ে, তারপর গন্তব্য় বিজেপি ?

এ ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আমরা বেনোজল ঢুকতে দেওয়ার পক্ষপাতি নই। আমাদের বৃহত্তর স্বার্থে দেশের কথা মাথায় রেখে কিছু সমঝোতা করতে হয়। NCPI-এ যাবে, না তৃণমূল কংগ্রেসের লোকেরা কোথায় যাবে, সেটা তাদের বিষয়।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)