West Bengal Police: ফের পুলিশের উপর চলল গুলি, বোলপুরের পর এবার আসানসোল, এখনও অধরা অভিযুক্ত
West Bengal 25 Nov 2026, 07:02 PM

West Bengal Police: ফের পুলিশের উপর চলল গুলি, বোলপুরের পর এবার আসানসোল, এখনও অধরা অভিযুক্ত

A
ABP Ananda
@abpananda

মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান: বোলপুরের পর এবার আসানসোল। ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চলল। জানা গিয়েছে, আসানসোলের হীরাপুরে পুলিশকে লক্ষ করে গুলি চালানো হয়। সেখানে সাইবার মামলা ও ডাকাতির কেসে এক অভিযুক্তকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয় সূত্রে খবর, ৩ রাউন্ড গুলি চলেছে।

আরও পড়ুন: কলকাতায় পুরভোট কবে ? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে

পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার জানাচ্ছেন, আসানসোল দক্ষিণ থানা ও হীরাপুর থানার অন্তর্গত এলাকায় গুলি চলে। জানা গিয়েছে অভিযুক্ত সুভাষ, একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল। মূলত, ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিল এই ব্যক্তি। এ ছাড়াও বেশ কিছু সাইবার অপরাধের সঙ্গেও যোগসূত্র ছিল এই অভিযুক্তের।

ডাকাতির অপরাধের তদন্তেই অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। সেখানে পুলিশ গেলে ওই ব্যক্তি ২ রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করে পালিয়ে যায়। পুলিশ কমিশনার আরও জানিয়েছেন। এই ঘটনায় কোনও পুলিশ কর্মী আহত হননি। এই এলাকা আসানসোল দক্ষিণ থানা ও হীরাপুর থানার সীমান্তে এই জায়গা অবস্থিত হলেও ঘটনা যেখানে ঘটেছে, সেটি আসানসোল দক্ষিণ থানার অধীনেই পড়ে।

আরও পড়ুন: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে

পুরোনো ডাকাতির ঘটনায় ওই অভিযুক্তকে গ্রেফতার করতে যায় এই দুই থানার পুলিশ। আর সেই সময় গুলি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এখনও ওই অভিযুক্তকে ধরা যায়নি। যদিও অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation