Trinamool Shahid Bedi: ভেঙে দেওয়া হল তৃণমূলের শহিদ বেদি, 'কী দেখাতে চাইছে বিজেপির সরকার?', আক্রমণে বৈশ্বানর চট্টোপাধ্যায়
West Bengal 12 Nov 2026, 02:46 PM

Trinamool Shahid Bedi: ভেঙে দেওয়া হল তৃণমূলের শহিদ বেদি, 'কী দেখাতে চাইছে বিজেপির সরকার?', আক্রমণে বৈশ্বানর চট্টোপাধ্যায়

A
ABP Ananda
@abpananda

কলকাতা: আজ সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলছে বুলডোজার। সকাল সকাল তাঁর বাড়ির সামনে থাকা একটা অস্থায়ী কাঠামো ভাঙার জন্য নিয়ে আসা হয় বুলডোজার। তারপর খুলে ফেলা হয় তাঁর বাড়ির সামনের ফুটপাতে থাকা লোহার কালো গেট। এ ছাড়াও সব সিসিটিভি ক্যামেরাও খুলে দেয় পুলিশ। ভেঙে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা পুলিশের কিয়স্কও। আর অবশেষে ভেঙে দেওয়া হল তৃণমূলের একটি শহিদ বেদিও।

আরও পড়ুন: ফের চলল বুলডোজার, ভেঙে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের তৃণমূলের শহিদ বেদি

এই শহিদ বেদি ভেঙে দেওয়া প্রসঙ্গে বর্তমান রাজ্য সরকারকে আক্রমণ করলেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি বললেন, "শহিদ বেদি ভেঙে কী দেখাতে চাইছে বিজেপির সরকার। ৬ মাসে বলুক না, ১ কোটি মহিলার অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ গিয়েছে। হকারদের বেকার করা হয়েছে। এনকাউন্টারে মানুষকে মারা হয়েছে। কাস্টডিয়াল ডেথ হয়েছে। আজকের এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই হচ্ছে। কাল আমরা ওই অস্থায়ী কাঠামো খুলেই দিয়ে ছিলাম। ডিজি পুলিশ বলতে আমরা খুলে দিয়েছিলাম। আমরা মনে করছিলাম ডিজি পুলিশের নিরাপত্তারক্ষীরা এখানে আর বসেন না, তাই এখানে ওটার দরকার নেই।"

বৈশ্বানর চট্টোপাধ্যায় বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন। তিনি বলহেন, "এখানে দাঁড়িয়ে যদি গায়ের জোর দেখাতে চায়, আমরা একটা প্রতিশোধ নিলাম। যদি প্রতিশোধের মানসিকতা থেকে এটা করা হয়, তাহলে এটা। একটা ছাউনি খুলতে বুলডোজার আসছে। কতবড় পারদর্শী সরকার রে বাবা। একটা সামান্য ছাউনি খুলতে বুলডোজার। মানুষ দেখবে বিবেচনা করে। ভোটে তো জিতে আসেনি।"

বৈশ্বানর চট্টোপাধ্যায় আরও বলেন, "রাস্তা দখলের বিষয় নয়। অনেক রাস্তায় অনেক কিছু রয়েছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারানো যায়নি। ২ কোটি ৬০ লক্ষ ভোট পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট গণনায় কারচুপি করা হয়েছিল। সুতরাং সবটাই জানা রয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে।"

শহিদ বেদি ভাঙা প্রসঙ্গে বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "শহিদ বেদিতে শহিদদের সম্মান জানানোর কথা। ওই বেদি কেউ ভাঙতে পারে? কোনও সভ্য সমাজে এটা হয়? শহিদ দিবস আমরা পালন করি। যদি শহিদদের স্মৃতিতে বেদি থেকে থাকে সেটা ভেঙে দেওয়া কি কোনও সভ্য সমাজে দেখা যায়? সেটা আমরা আগামী দিনে দেখব যে কী করা যায়।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation