Abhishek Banerjee: ফের চলল বুলডোজার, ভেঙে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের তৃণমূলের শহিদ বেদি
West Bengal 12 Nov 2026, 01:46 PM

Abhishek Banerjee: ফের চলল বুলডোজার, ভেঙে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের তৃণমূলের শহিদ বেদি

A
ABP Ananda
@abpananda

কলকাতা: আজ সকল থেকে একে একে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা অস্থায়ী কাঠমো, লোহার গেট ও পুলিশ কিয়স্ক ভেঙে সরিয়ে দেওয়া হয়। আর এবার অভিষেকের বাড়ির সামনে রাস্তা আটকে থাকা শহিদ বেদিও ভাঙছে পুরসভার বুলডোজার।

আরও পড়ুন: ময়নতদন্তে চাঞ্চল্যকর তথ্য, বরানগরের মৃত তরুণীর ফোন থেকে এখনও আসছে মেসেজ, কল

শুধু ফুটপাত নয়, রাস্তা আটকে তৈরি করা হয়েছিল তৃণমূলের শহিদ বেদি। সেই বেদিতে তৃণমূলের জোড়া ফুল প্রতীক দেওয়া পতাকাও ছিল। প্রথমে সেই পতাকা খুলে নেওয়া হয়। তারপর এই রাস্তার উপর থাক ওই বেদি ভেঙে দেওয়া হল বুলডোজার দিয়ে। যখন এই বেদি ভাঙার কাজ চলছে, সেই সময় ওই এলাকা ঘিরে রেখেছিল কলকাতা পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ নম্বর কালীঘাট রোডের বাড়ির সামনে রয়েছে পটুয়া পাড়ায় ঢোকার গলির মুখ। সেই রাস্তার উপরই ছিল ওই শহিদ বেদিটি। যেহেতু রাস্তায় উপর ছিল এই বেদি, সেই কারণে পুরসভার কর্মীরা দাঁড়িয়ে থেকেই ওই বেদি ভেঙে দেন।

আজ সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলছে বুলডোজার। সকাল সকাল তাঁর বাড়ির সামনে থাকা একটা অস্থায়ী কাঠামো ভাঙার জন্য নিয়ে আসা হয় বুলডোজার। তারপর খুলে ফেলা হয় তাঁর বাড়ির সামনের ফুটপাতে থাকা লোহার কালো গেট। এ ছাড়াও সব সিসিটিভি ক্যামেরাও খুলে দেয় পুলিশ।

আরও পড়ুন: মদ খাওয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন, ইন্দাসে গ্রেফতার স্বামী

যে সব সিসি ক্যামেরা সরকারের তরফ থেকে লাগানো হয়েছিল, সেইগুলো সরকারের তরফে খুলে দেওয়া হয়। আর যে সব সিসি ক্যামেরা লাগিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, সেগুলো কানেকশন সহ খুলে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মচারীর হাতে।

তারপর ভেঙে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা পুলিশের কিয়স্কও। তারপর কালীঘাট রোড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজারটি। যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন ছিলই। তারপর আবারও বুলডোজার নিয়ে এখানে এলেন পুরসভার কর্মীরা। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা শহিদ বেদি ভেঙে দেওয়া হল। তারপর ওই ভাঙা শহিদ বেদির অংশগুলো কলকাতা পুরসভার ময়লা ফেলার গাড়িতে তুলে দেওয়া হয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation