West Bengal
12 Oct 2026, 10:01 PM
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
A
ABP Ananda
@abpananda

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, দীপক ঘোষ, কলকাতা: এক সপ্তাহের ব্যবধানে FORM 6 নিয়ে ফের নিজেদের বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ জানাল, বিহারের SIR সংক্রান্ত মামলার রায় দেওয়ার সময় সংশোধিত FORM 6 তাদের সামনে ছিল না। FORM 6-এর ঘোষণাপত্র নিয়ে তারা কোনও সিদ্ধান্ত নেয়নি। এই নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা করেছে বিরোধীরা। পাল্টা বিজেপি।

[yt]https://youtu.be/4DBHgHpDJDc?si=y25pR5e-rOIMENYK[/yt]

আরও পড়ুন, বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

নতুন ভোটারদের জন্য ব্যবহৃত FORM 6-এর 'ঘোষণাপত্র' নিয়ে তারা কোনও সিদ্ধান্ত নেয়নি। ঠিক এক সপ্তাহের মাথায় FORM 6 নিয়ে নিজেদের বক্তব্য আরও একবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত সোমবার আরও জানিয়েছে, বিহারের SIR সংক্রান্ত মামলার রায় দেওয়ার সময় 'সংশোধিত ফর্ম'টি তাদের সামনে ছিল না।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আমরা প্রথম থেকেই বলেছি নির্বাচন কমিশন যা করেছে, বেনিয়ম করছে, কখনও কোর্টের দোহাই দিচ্ছে, কিন্তু অন্যায় করছে।' FORM 6 নিয়ে তোলপাড় শুরু হয় দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের সাড়া ফেলে দেওয়া প্রতিবেদন সামনে আসার পরই।

দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ১০ মাসে ১৪ বার নানা সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী।FORM 6-এর বদল নিয়েও দু’জন নির্বাচন কমিশনার আপত্তি জানান। SIR-পর্বে নতুন ভোটারদের জানাতে হয়েছিল, আগের SIR-এ তাঁদের বাবা বা ঠাকুর্দার নাম রয়েছে কি না।

দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, সরকার এই সংক্রান্ত আইনে সংশোধন করার আগে, ফর্মে এই বদল আনা যায় না বলে আগেই সতর্ক করেছিলেন নির্বাচন কমিশনার সান্ধু। দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ১৩ অগস্ট নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু, ফর্ম 6-এর এই বদলকে ‘অবৈধ’ বলেছিলেন। কিন্তু তাঁর সেই সতর্কবার্তা কানে তোলা হয়নি।

এরপর গত ২৬ সেপ্টেম্বর, নির্বাচন কমিশন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করার পর এই বিতর্ক আরও তীব্র হয়। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, মে ২০২৬-এর বিহারের SIR রায়ের ভিত্তিতে তারা ফর্ম 6-এ পরিবর্তন করেছে এবং তাতে সুপ্রিম কোর্টের সম্মতি রয়েছে। এই প্রেক্ষাপটেই গত সপ্তাহের সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছিলেন, আমরা পরিষ্কার করে জানাতে চাই, যে ফর্ম 6 এর বদলে সুপ্রিম কোর্ট অনুমোদন দেয়নি।'

এরই মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কার্যপদ্ধতি এবং FORM-6-এ আনা পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টে নতুন একটি মামলা হয়। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি চলাকালীন, মামলাকারীর আইনজীবী উল্লেখ করেন যে, সুপ্রিম কোর্ট ৫ অক্টোবর স্পষ্ট করেছিল যে সংশোধিত FORM-6 তাদের দ্বারা অনুমোদিত নয়।

অথচ নির্বাচন কমিশন দাবি করেছে যে, FORM-6-এর বদল সুপ্রিম কোর্টের অনুমোদন পেয়েছে।এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, সুপ্রিম কোর্ট নতুন FORM-6 নিয়ে কোনও সিদ্ধান্তই জানায়নি। বিচারপতি বাগচী আরও বলেন,বিহার SIR মামলার শুনানির সময়, বিহার SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির কোনও অস্তিত্বই ছিল না। সব মিলিয়ে FORM 6 নিয়ে বিতর্ক চলছেই।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)