West Bengal
10 Oct 2026, 01:15 AM
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
A
ABP Ananda
@abpananda

কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল হওয়ায় বিক্ষোভ দেখাল চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'। বিক্ষোভকারীদের বক্তব্য, নিজের বিশেষ ক্ষমতাবলে বৈঠক বাতিল করেছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি। সুদীপ্ত রায়ের পদত্যাগ দাবি করেছেন সংগঠনের সদস্যরা।

কখনও অভয়াকাণ্ডে একাধিক অভিযুক্তকে আড়াল, কখনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুতে দুর্নীতি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে উঠেছে এমনই সব অভিযোগ। এইসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চাইছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের একাংশ। তদন্তের প্রস্তাব নিয়েই বৃহস্পতিবারই কাউন্সিলে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা বাতিল হয়ে গেল সেই বৈঠক।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচিত সদস্য ও রাজ্য সরকার মনোনীত সদস্যরা বৈঠকের জন্য এসে উপস্থিত হলেও, শেষে বৈঠকই হল না। এরপরই মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখাল জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'। তাঁদের বক্তব্য, নিজের বিশেষ ক্ষমতাবলে বৈঠক বাতিল করে দিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, প্রাক্তন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়।

৩ তলায় উঠে সুদীপ্ত রায়ের চেম্বারের সামনে NO ENTRY পোস্টার সাঁটিয়ে দেয় বিক্ষোভকারীরা। সোলোটেপ দিয়ে সিল করে দেওয়া দরজার লক। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকার মনোনীত সদস্য মৃণ্ময় অধিকারী বলেন, 'সভাপতি নিজের বিশেষ ক্ষমতা বলে এই পদক্ষেপ করেছেন দুর্নীতিকে চাপা দেবার জন্য তবে এই বিক্ষোভের ঘটনার বিষয়ে তার কিছু জানা নেই।'

সুদীপ্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, এই বৈঠক বাতিল করেছেন কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)