West Bengal
14 Oct 2026, 11:56 PM
Abhijeet Dipke: "তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
A
ABP Ananda
@abpananda

কলকাতা: যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর জেরে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর তাঁদের ৫ দিনের জেল হেফাজতও হয়। আর সেই জেল হেফাজতের প্রতিবাদে নতুন কর্মসূচির ডাক দিলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আগামী শুক্রবার, ১৬ অক্টোবর, দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। বিকেল ৫টায় জাতীয় পতাকা হাতে 'দেশভক্ত'দের সেখানে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন দীপকে।

আরও পড়ুন: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দীপকে দেশপ্রেমী এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল মানুষদের এই প্রতিবাদে যোগ দেওয়ার আবেদন জানান। তাঁর বক্তব্য, শুধু তেরঙ্গা ওড়ানোর জন্য CJP-র দুই সহ-আহ্বায়ককে জেলে পাঠানো হয়েছে। জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়, এই বার্তাই কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চান তাঁরা।

📍Central Park, CP 5 PM, 16th October Let’s Gather In Large Numbers And Wave Our National Flag.🇮🇳 Let’s Stand In Support Of Ashutosh and Saurav! https://t.co/scBzEpZrDe

— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 14, 2026

উল্লেখ্য, মঙ্গলবার সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা-সহ কয়েকজন দিল্লির যন্তর মন্তরে গিয়ে জাতীয় পতাকা ওড়ান। ওই জায়গাটি বিক্ষোভস্থল হিসেবে নির্ধারিত না থাকায় তাঁদের আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁদের তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পর মহারাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছন অভিজিৎ দীপকে।

Lehra do Tiranga 🇮🇳 16 Oct | Central Park, CP | 5 PM https://t.co/eFO1RfUBos

— Abhijeet Dipke (@abhijeet_dipke) October 14, 2026

দীপকে জানিয়েছেন, যাঁরা দিল্লিতে পৌঁছতে পারবেন না, তাঁরা নিজেদের এলাকায় জাতীয় পতাকা নিয়ে মিছিল আয়োজন করতে পারেন। তাঁর কথায়, পতাকা উত্তোলন অপরাধ নয়—এই বার্তাই ছড়িয়ে দিতে হবে। প্রয়োজনে তাঁকেও জেলে যেতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিভিন্ন সংগঠন ও পরিচয়ের মানুষ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে একজোট হচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, এটি একটি প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা। সাংবিধানিক অধিকার ছেড়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)