TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal 15 Nov 2026, 04:56 PM

TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

A
ABP Ananda
@abpananda

কলকাতা: দলীয় প্রতীক নিয়ে যুযুধান দুই পক্ষ। জোড়াফুল প্রতীক নিজেদের কাছে রাখতে আগেই ছ'ট্রাক ভর্তি নথি জমা দেয় ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের গণতান্ত্রিক তৃণমূল। এবার দুই ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা-তৃণমূল। মমতা-তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩২ জন বিধায়কের হলফনামা রয়েছে ওই নথির মধ্যে। পাশাপাশি, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে হলফনামা রয়েছে ১৭ জন সাংসদের। (Mamata-TMC Election Symbol)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ভেঙে খান খান হয়ে গিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার সময় ঋতব্রত জানান, তাঁদের পক্ষে ৫৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। পরবর্তীতে সেই সংখ্যা বেড়ে ৬৫ হয় বলে দাবি করেন তিনি। অন্য দিকে, তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দিয়েছিলেন ২০ জন সাংসদ।

তবে রবিবার যখন দিল্লিতে মমতা-তৃণমূলের তরফে দুই ট্রাকভর্তি নথি জমা দেওয়া হল, সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ। নথি জমা দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, জোড়াফুল প্রতীকে জয়ী হওয়া পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়কের হলফনামা রয়েছে নথিতে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলটি মমতার কাছে থাকা উচিত বলে জানিয়েছেন তাঁরা। আস্থা ব্যক্ত করেছেন মমতার উপর।

অব

সবিস্তার আসছে

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation