West Bengal
28 Nov 2026, 06:01 PM
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
A
ABP Ananda
@abpananda

নয়াদিল্লি: ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে ভাঙন। জরুরি পরিস্থিতিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৩টের সময় তাঁর কাছে মেসেজ এসেছে। পরিস্থিতি সিরিয়াস বলে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। তাই প্রথমে যাওয়ার ইচ্ছে না থাকলেও, দিল্লি রওনা দিতে হচ্ছে তাঁকে। (Mamata Banerjee)

শনিবার বিকেলে দিল্লি রওনা দিয়েছেন মমতা। দিল্লি যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “৩টের সময় একটা মেসেজ আসে যে, আমাকে অবিলম্বে দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠকে অংশ নিতে হবে। খুবই সিরিয়াস। আমি প্রথমে বলেছিলাম, যাব না। যেতে পারব না। কারণ এখানে আপনারা দেখছেন, আমার পাড়ায় প্রতিদিন হামলা চলছে, যা তা হচ্ছে। অত্যাচারের সীমা লঙ্ঘন করে গিয়েছে সব।” (TMC News)

আরও পড়ুন: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও

লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলে ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় অধিবেশন ডাকা হয়েছে। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিল পাস করানো নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। অন্য় দিকে, জোড়া বিলের বিরোধিতায় অনড় I.N.D.I.A শিবির। কিন্তু বিরোধী শিবিরে ইতিমধ্যেই ফাটল ধরা পড়েছে। বিরোধীদের বৈঠকে অংশ নেয়নি শরদ পওয়ারের NCP. এমকে স্ট্যালিনের DMK-ও বিলকে সমর্থনের কথা জানিয়েছে। এদিনের বৈঠকে অংশ নেয়নি নবীন পট্টনায়েকের BJD-ও।

আরও পড়ুন: প্ল্যাটফর্মের শৌচাগারে বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার ২৭ বছরের যুবক

সেই আবহেই দিল্লিতে এদিন বিরোধী জোটের বৈঠকে অংশ নেন রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়গে, প্রিয়ঙ্কা গাঁধী, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেই বৈঠকের পর দিল্লিতে সাংবাদিক বৈঠকেও করেন অভিষেক। আর তার পরই দিল্লির উদ্দেশে রওনা দেন মমতা। তিনি বলেন, "আমাদের সাংসদ প্রতিমা মণ্ডলকে হেডকোয়ার্টার থেকে ফোন করা হয়। যাদের এই কাজটাই নয়, যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে, তাদের অফিস থেকে ফোন করে বলা হয়েছে, তুমি দিল্লি যাবে না। ভোট দেবে না। সে না শোনায় তার পিএস-কে গ্রেফতার করেছে জয়নগর থানা। জোর-জুলুম অত্যাচার চলছে। এখন আমি এলাকা ছেড়ে যেতে চাই না, যেতে চাই ও না। মানুষ যখন বিপদে থাকে। কিন্তু আমি বাধ্য হচ্ছি যেতে। আমাকে বার বার করে ফোন করছে ওরা। সিনিয়র নেতারা...নাম বলতে চাই না, সবাই। এমনকি ওরা চার্টার্ড বিমানেরও ব্যবস্থা করেছিল। আমি এয়ার ইন্ডিয়ার বিমানেই যাব। কী কাজ বুঝব একটু। কেন আর্জেন্ট ডাকা হল এই মিটিং। সব না জেনে ডিটেলে বলতে পারছি না।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)