West Bengal
15 Oct 2026, 06:41 PM
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
A
ABP Ananda
@abpananda

কলকাতা: আজ পঞ্চমী। গোটা শহর সেজে উঠেছে ইতিমধ্যেই। রাস্তায় রাস্তায় ঠাকুর দেখার ঢল, কোনও কোনও মণ্ডপে আবার চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এর মধ্যেই, কলকাতায় হঠাৎ এক রহস্যমৃত্যুর খবর। শহরে পুজোর আমেজ হলেও, এখনও খোলা অধিকাংশ অফিস। উৎসবের পাশাপাশি, নিয়ম করে অফিসে আসছেন কর্মীরা। আর এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। শেক্সপিয়র সরণিতে বহুতল থেকে পড়ে মহিলার রহস্যমৃত্যুর মতো দুর্ভাগ্যজনক খবর প্রকাশ্যে এল পঞ্চমীর সকালে। একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন ওই মহিলা। এদিন সকালেও নিয়মিত অফিসে এসেছিলেন তিনি। কিন্তু হঠাৎ বেলার দিকে ওই বিল্ডিংয়ের নিচে থেকেই উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ।

সকালে স্বাভাবিক ছন্দে অফিসে, হঠাৎ উদ্ধার হল মহিলার নিথর দেহ

ঠিক কী ঘটেছে? স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, ওই বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা জানাচ্ছেন, রোজকার মতোই অফিসে এসেছিলেন ওই মহিলা। পঞ্চমীর দিন আর পাঁচজনের মতোই স্বাভাবিক অফিসে এসেছিলেন, কাজও করেছিলেন তিনি। অফিসের অন্যান্য কর্মচারীরা জানাচ্ছেন, এদিন ওই মহিলার মধ্যে কোনও অস্বাভাবিকত্ব ছিল না। একেবারে আর পাঁচদিনের মতোই স্বাভাবিক ছিলেন তিনি। সকাল ১০ টা নাগাদ অফিসে এসেছিলেন তিনি। তবে হঠাৎ সকাল ১১টা, সাড়ে ১১টা নাগাদ বিল্ডিংয়ের ওপর থেকে ভারি কিছু পড়ার শব্দ পান ওই অফিসে কর্মীরা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে সবাই ছুটে যান। অফিস চত্বর থেকেই উদ্ধার করা হয়, ওই মহিলার নিথর দেহ।

ওই মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার পরে, এলাকায় চাঞ্চল্য দেখা যায়। ডাকা হয় পুলিশকে। পুলিশ এসে গোটা এলাকা পরীক্ষা করেন। কীভাবে ওই মহিলার মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসেছেন। ইতিমধ্যেই ওই মহিলার দেহ উদ্ধার করে, পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ওই মহিলা যে অফিসে কাজ করতেন, সেখানেও রুটিনমাফিক জিজ্ঞাসাবাদ করা হবে। এটি আত্মহত্যার ঘটনা নাকি ওই মহিলার মৃত্যুতে কারও হাত থাকতে পারে, সেটাও খতিয়ে দেখা হয়েছে। ছাদ থেকে পড়ে গিয়েই ওই মহিলার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখবে পুলিশ। আপাতত গোটা বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে

আরও পড়ুন: Bollywood News: ওজন বেড়ে যাওয়ায় ক্যাটরিনাকে ট্রোলিং, কড়া সমালোচনা করে পাশে দাঁড়ালেন রিচা চড্ডা

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)