Kolkata News:  প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন, রোল কলের সময় থেকে নিখোঁজ, সন্ধ্যায় সেলের পাশে রক্তাক্ত দেহ, পৌঁছলেন লালবাজারের গোয়েন্দারা
West Bengal 26 Nov 2026, 11:02 PM

Kolkata News: প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন, রোল কলের সময় থেকে নিখোঁজ, সন্ধ্যায় সেলের পাশে রক্তাক্ত দেহ, পৌঁছলেন লালবাজারের গোয়েন্দারা

A
ABP Ananda
@abpananda

কলকাতা: প্রেসিডেন্সি জেলের মধ্যেই বিচারাধীন বন্দি খুন। বিকেলে রোল কলের সময় থেকে নিখোঁজ হয় ওই বিচারাধীন বন্দি। এরপরে সন্ধ্যায় সেলের পাশে মিলেছে বন্দির রক্তাক্ত দেহ। মাদক মামলায় ওই বন্দি মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা। নাম মহঃ আলিফ। জেলে কড়া নিরাপত্তার মধ্যে থেকেও কীভাবে খুন হয়ে গেল ওই বিচারাধীন বন্দি? ইতিমধ্যেই তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ, লালবাজারের গোয়েন্দারা।

[yt]https://youtu.be/dmWKcRy0Dyc?si=3Mzz13yjLbt2pbum[/yt]

আরও পড়ুন, বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩

রীতিমত এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের প্রাথমিকভাবে অনুমান এটা খুনের ঘটবনা এবং সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য, ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে সংশোধনাগারের মধ্যে, হেস্টিংস থানার পুলিশ এবং পাশাপাশি লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকরা , তাঁরা প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন। মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা বছর চুয়াল্লিশের এই আলিফ।

মূলত ২০২০ সালে এন্টালি থানার একটি মাদক মামলায় বিচারিধীন অবস্থায় সে ছিল। এর পাশাপাশি ২০১০ সালে আলিফের বিরুদ্ধে শিয়ালদা জিআরপি-র একটা অভিযোগ ছিল।এদিন বিকেল বেলা যখন জেলের মধ্যে রোল কল হচ্ছিল, দেখা যায় যে সেলের মধ্যে এই বন্দি থাকত, সেই সেলে একজন বন্দি কম। এরপরে মহম্মদ আলিফ কোথায় রয়েছে, সেই বিষয়ে খোঁজ খবর শুরু হয়। এরপরে সেলের পিছন দিকে শৌচাগার রয়েছে, তার পাশে ওই বন্দির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। মুখের মধ্যে আঘাতের চিহ্ন, মাথায় আঘাতের চিহ্ন।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ইট জাতীয় ভারী কোনও কিছু দিয়ে ওই বন্দিকে আঘাত করে , জেলের মধ্যে খুন করা হয়েছে। স্বাভাবিকভাবেই জেলের মধ্যে এইরকম একটি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  কারা খুন করল , কেনই বা এই খুনের ঘটনা ঘটল, গোটা বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জেলের ভিতরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কারা রয়েছে এই ঘটনার পিছনে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। আগামীকাল ওই বন্দির দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত সত্য বাইরে বেরিয়ে আসবে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation