West Bengal
10 Oct 2026, 01:20 PM
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
A
ABP Ananda
@abpananda

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মহালয়ার দিনই বিরাট সুখবর দিল কলকাতা মেট্রোরেল। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে শনিবারই শুরু হচ্ছে ট্রায়াল রান। সব কিছু  পরিকল্পনামাফিক এগোলে আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেই  কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এই পরিষেবা চালু হলে, অনেক কম সময়ে, ট্রাফিক জ্যামের ঝঞ্ঝাট এড়িয়ে সেক্টর ফাইভে পৌঁছনো সম্ভব হবে।  বিশেষ করে সল্টলেকের সেক্টর ফাইভে কর্মরত মানুষের কাছে তো এটা বিরাট উপহার ! তবে ট্রায়াল রান সফল হওয়ার পাশাপাশি রেলওয়ে সেফটির কমিশনারের (CRS) ছাড়পত্র পেতে হবে যাত্রী পরিষেবা চালু করার আগে।

অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের কাজ শেষ ষ এবার ট্রায়াল রানের মাধ্যমে মেট্রোর প্রযুক্তিগত ও পরিচালনগত বিষয়গুলি পরীক্ষা করার পালা। মেট্রো সূত্রে খবর, ট্রায়ালের পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল বা CBTC ব্যবস্থার উপর। ট্রায়াল রান সফল হলে পরবর্তী ধাপে রেলওয়ে সেফটির কমিশনার পরিদর্শন করবেন। তাঁর অনুমোদন পাওয়ার পরেই এই লাইনে যাত্রী পরিবহণ শুরু হতে পারে।  অরেঞ্জ লাইনের সম্প্রসারণে দীর্ঘদিন ধরে অন্যতম বাধা হয়ে ছিল চিংড়িঘাটার কাজ। প্রায় আড়াই বছর ধরে আটকে থাকা এই অংশের কাজ শেষ হয় রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই। মাত্র ৯০ দিনের মধ্যে চিংড়িঘাটায় ৩৬৬ মিটার অংশ এবং  সংলগ্ন লাইনে কাজ সম্পূর্ণ করেছে বলে জানিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) । এই কাজ শেষ হওয়ায় বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান এবার সম্ভব। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের উপহার হিসেবে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি পরিষেবা চালু  হতে পারে। এখনও পর্যন্ত কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনের মধ্যে মাত্র ৯ কিলোমিটার অংশে মেট্রো চলে। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশ চালু হলে  ১৫ কিলোমিটারেরও বেশি এলাকা কভার করবে মেট্রো রেল। এই অংশে পড়বে  গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ স্টেশন।  বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে থার্ড রেল চার্জিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এর পর CRS-এর পরিদর্শন ও ছাড়পত্র পাওয়া গেলে যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হবে।

আজকের ট্রায়ালে পরীক্ষা হবে CBTC ব্যবস্থার কার্যকারিতা। এরপর CRS-এর পরিদর্শন ও ছাড়পত্র মিললেই শুরু হতে পারে যাত্রী পরিষেবা। ২০২৭-এর ডিসেম্বরের মধ্যে সেক্টর ফাইভ থেকে সিটি সেন্টার-২ ও ২০২৮-এর মাঝামাঝি সমপূর্ণ অরেঞ্জ লাইন চালুর লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)