West Bengal
03 Nov 2026, 06:11 PM
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
A
ABP Ananda
@abpananda
<p>Kakoli Ghosh Dastidar on Indranil Sen Arrest: "আন্তর্জাতিক সংস্থার এমব্লেম ব্যবহার করে, মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলেছে। সুতরাং তদন্তকারী সংস্থা তার তদন্তের মাধ্যমে ওঁকে দোষী সাব্যস্ত করেছেন, গ্রেফতার করেছেন। তাদের কাজ করতে দিন, এর মধ্যে আমাদের ঢোকা উচিত নয়", ইন্দ্রনীল সেন প্রসঙ্গে বললেন কাকলি ঘোষ দস্তিদার। এদিকে, গ্রেফতার ইন্দ্রনীল সেন, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের। MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ। সংগৃহীত অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ, দাবি তদন্তকারীদের। "বেআইনিভাবে অর্থ, সম্পত্তি অর্জনের অভিযোগকে সংশোধিত আইনের ২ নং ধারার আওতায় আনার সুযোগ আছে। ৯ নং ধারায় এই ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে", সেই কারণেই দু'টি ধারা যুক্ত করার আবেদন, দাবি কলকাতা পুলিশের।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)