West Bengal
04 Nov 2026, 11:05 AM
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
A
ABP Ananda
@abpananda

সুদীপ চক্রবর্তী, ঙ্গারামপুর: সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর মাথা কেটে নিল স্বামী। সেই কাটা মাথা নিয়ে মন্দিরের সামনে পৌঁছে গেল সে। স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে ঠায় বসে রইল । এমনই বীভৎস দৃশ্যের সাক্ষী হল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। (Husband Beheads Wife)

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা রিন্টু সরকার। সে পেশায় স্টেট বাসের কন্ডাক্টর। প্রতিবেশীরা জানিয়েছেন, বিয়ের পর থেকে স্ত্রী সীমা সরকারের সঙ্গে ঝগড়া-অশান্তি লেগে থাকত রিন্টুর। সেই ঝগড়া-অশান্তির জেরেই রিন্টু সীমার মাথা কেটে নিয়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা। (Gangarampur News)

আরও পড়ুন: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল, মিডটার্মে পরাজয় আঁচ করেই কি?

বুধবার সকাল ৬টা নাগাদ বিষয়টি সামনে আসে। গঙ্গারামপুরের ৪ নং ওয়ার্ডের নারায়ণপুরে একটি মন্দিরের সামনে বসে থাকতে দেখা যায় রিন্টুকে। তার কোলে কাটা মুণ্ড দেখে স্তম্ভিত হয়ে যান সকলে। উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রাই ৪৫ বছর বয়সি রিন্টুকে শনাক্ত করেন।

শুধু স্ত্রীর কাটা মুণ্ড নিয়ে বসে ছিল না রিন্টু। দুই পাশে, দুই নাবালক সন্তানকে নিয়ে মন্দিরের সামনে নিয়ে বসেছিল সে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি বাসের কন্ডাক্টর ছিল রিন্টু। বছর তিনেক আগে চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে। সেই থেকেই আচরণে পরিবর্তন আসে তার। সকলের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে।

এর আগেও একবার গ্রেফতার হয়েছিল রিন্টু। পরবর্তীতে আবার ছাড়া পেয়ে যায়। আর তার পরই আজ স্ত্রীর কাটা মুণ্ড নিয়ে বসে থাকতে দেখা যায়। খবর পেয়ে ওই মন্দিরে ছুটে আসে পুলিশ। গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় রিন্টুকে।

আরও পড়ুন: রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?

এর আগে, মালদায় জমি নিয়ে বিবাদের জেরে খুনের ঘটনা ঘটে। আহত হন BSF জওয়ান-সহ চার জন। BSF জওয়ান শশাঙ্ক যাদব জানান, ৫০ বিঘা পৈতৃক জমি রয়েছে তাঁদের। দেবোত্তর সম্পত্তি রয়েছে প্রায় ৩০০ বিঘা। কিছু দুষ্কৃতী সেই সম্পত্তি দখল করে। বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েও সম্পত্তি উদ্ধার করতে পারেননি। রবিবার দুপুরে জমিতে চাষ করতে গিয়েছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা চড়াও হয়।

শশাঙ্ক জানান, বেধড়ক মারধর করা হয় তাঁদের, যাতে শিবচরণ মণ্ডল নামে একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন মোট চার জন। ওই ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আটক করা হয় ১৩ জনকেয মূল অভিযুক্ত হিসেবে সনাতন মণ্ডলের নাম উঠে আসে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)