Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
West Bengal 09 Oct 2026, 03:06 PM

Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?

A
ABP Ananda
@abpananda

কলকাতা: ফের ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দমকল আধিকারিকরা। আগেরবার পরিদর্শনে যে সমস্যাগুলিকে ঠিক করতে বলা হয়। সেই সব কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখতে পরিদর্শন। অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য যে পদক্ষেপ নিতে বলা হয়েছিল, তার কোনওটাই নেওয়া হয়নি, জানালেন দমকল আধিকারিকরা। দ্রুত কাজ শেষ করার জন্য আল্টিমেটাম দিয়ে গিয়েছেন দমকল আধিকারিকরা। দ্রুত কাজ শেষ করে NOC নিতে হবে। তা না হলে আইনানুগ ব্যবস্থা, জানিয়েছে দমকল।

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস পরিদর্শন করলেন দমকলের আধিকারিকরা। আর সেই পরিদর্শনের পর তাঁরা জানালেন তাঁরা অসন্তুষ্ট। কারণ, ১ মাস বা তারও বেশি সময় আগে যে যে নির্দেশ তাঁরা দিয়েছিলেন, আজ তাঁরা এসে দেখলেন সেই নির্দেশের কোনও টাই বাস্তবায়িত হয়নি। ওই বিল্ডিংয়ের ৭ তলা বা ৮ তলা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেখান নিয়েই বেশিরবাগ নির্দেশিকা ছিল।

এর মধ্যে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, আগুন লেগেছে কি না তা খুঁজে বের করার ব্যবস্থা, বেরোনোর রাস্তা; ইত্যাদি নিয়ে একাধিক সমস্যার কথা জানিয়েছিলেন তাঁরা। আর সেগুলো সব ঠিক করতে বলা হয়েছিল। কিন্তু দমকলের আধিকারিকদের অভিযোগ, প্রায় ১ মাসের বেশি সময় পার হয়ে গেলেও কাজের তেমন অগ্রগতি হয়নি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation