TMC NEWS :  তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
West Bengal 24 Nov 2026, 01:30 PM

TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে

A
ABP Ananda
@abpananda

রানা দাস, পূর্ব বর্ধমান :  বিধানসভা ভোটের পর থেকেই নাকি তিনি ছিলেন বাড়িছাড়া। এমনকী গ্রামেও টিকি দেখা যায়নি এই তৃণমূল নেতার। তিনি পঞ্চায়েত সদস্য সুমিত ঘোষ। ভোটের পর ভেঙে খানখান তৃণমূল। আর বেপাত্তা সুমিত। অবশেষে সোমবারই রাতের দিকে তাঁকে এলাকায় ফিরতে দেখা যায়। কিন্তু অভিযোগ, তাঁকে  দেখেই ক্ষেপে যান গ্রামবাসীরা। অভিযোগ তাড়া করা হয় তাঁকে। তারপর তৃণমূল নেতা গিয়ে পড়েন পুকুরে। এরপর শুরু হয়ে যায় হুলুস্থুল ।

অভিযোগ, জনতার তাড়া থেকে বাঁচার জন্যই নাকি  পুকুরে ঝাঁপ দেন ওই ব্যক্তি। তারপরও তাঁকে ছে়ড়ে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁর  পায়ে দড়ি বেঁধে জল থেকে টানতে টানতে তোলা হয় । পঞ্চায়েত সদস্য সুমিত ঘোষকে নাকি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরও করা হয় ! তৃণমূলের লোকজনের দাবি, এই ঘটনার পিছনে আছে বিজেপির হাত। অন্যদিকে এই ঘটনাকে স্রেফ জনরোষ বলছে বিজেপি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কাকুড়িয়া পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুমিত ঘোষ কে পায়ে দড়ি বেঁধে পানাপুকুর থেকে টেনে তোলা হচ্ছে। পুকুর থেকে টেনে হিচড়ে তুলে তাকে বেঁধে রাখা হয় এক বিদ্যুতের খুঁটিতে। এরপর কালনা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে।

ভোটের ফল প্রকাশের পর থেকেই পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের কাকুড়িয়া পঞ্চায়েত এলাকায় এই নেতাকে নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। তখন থেকেই এলাকায় দেখা যাচ্ছিল না পঞ্চায়েত সদস্য সুমিত ঘোষকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ জমছিল গ্রামবাসীদের। বিশেষ করে সমবায় সমিতির টাকা তছরুপ এবং স্থানীয় বিদ্যালয়ের আর্থিক অনিয়মের মতো অভিযোগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছিল বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। স্থানীয় বিজেপি নেতা নিমাই মণ্ডলের দাবি, কালনা এক নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতের সুমিত ঘোষ অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন। কিন্তু তাঁর চরম অত্যাচারেই গ্রামবাসী ক্ষেপে রয়েছে তাঁর উপর। সমবায় টাকা তছরুপ থেকে বিদ্যালয়ের টাকা নয়ছয় করা, সবেতেই জড়িয়ে এই  সুমিত ঘোষ । তাই  ভোটের ফল বেরোনোর পর নরোষ থেকে বাঁচতেই  গ্রাম ছাড়া ছিল সে।

সোমবার গ্রামে ফিরলে, স্থানীয়রা তাঁকে দেখতে পেয়েই তাড়া করে। দৌড়তে দৌড়তে গিয়ে জলে পড়ে যান তিনি। সেখান থেকে তাঁকে তোলা হয়। বিজেপি নেতার দাবি এটা সম্পূর্ণ জনগণের ক্ষোভ। এর সাথে বিজেপি পার্টির কোনও সম্পর্ক নেই। বরং বিজেপির কর্মীরা তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation