West Bengal
09 Oct 2026, 07:41 PM
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
A
ABP Ananda
@abpananda

কলকাতা: কাল মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। শনিবার, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

বর্ষা বিদায় নিলেও বৃষ্টির হাত থেকে এখনই মুক্তি নেই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন।

শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে। তবে প্রতিপদ থেকে তৃতীয়া পর্যন্ত বৃষ্টির আশঙ্কা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, ১১-১৩ অক্টোবর মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

তবে ১৪ অক্টোবর, চতুর্থীর দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেদিন দক্ষিণবঙ্গের বাকি জায়গায় শুকনো আবহাওয়াই থাকবে। পরের দিন থেকে ফের আবহাওয়ায় ঘটবে বদল।

১৫ থেকে ১৭ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Special Bulletin-1: Weather Forecastfor DurgaPuja Festival period, 2026, https://t.co/cnatghO48w

— IMD Kolkata (@ImdKolkata) October 9, 2026

১৮ ও ১৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২০-২২ অক্টোবর আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টির আশঙ্কা নেই।

আলিপুর আবহাওয়া কেন্দ্রের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেছেন, 'তাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ১১ তারিখ নাগাদ আন্দামান সাগরে পৌঁছাবে। ১৩ তারিখ নাগাদ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে, যা পরবর্তীতে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাবে। পশ্চিমবঙ্গে এর সরাসরি বা বড় কোনও প্রভাব পড়বে না এবং নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।'

তিনি আরও বলেছেন, 'মহালয়া (১০ তারিখ) ও ১১–১৩ অক্টোবর অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দু-এক জায়গায় খুব হাল্কা বৃষ্টি হতে পারে। ১৪ তারিখে উপকূলীয় কয়েকটি জেলায় (উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর) দু-এক জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫–১৭ তারিখ উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮–২২ তারিখ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, দু-এক জায়গায় স্থানীয়ভাবে সামান্য হাল্কা বৃষ্টি হতে পারে।'

আরও পড়ুন: দলে জায়গা নিয়েই প্রশ্ন, বিতর্কের মধ্যে কী জানালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)