West Bengal
14 Nov 2026, 10:17 PM
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার
A
ABP Ananda
@abpananda

সুনীত হালদার, হাওড়া: নিয়ম মেনে কালীপুজোয় বাজি ফাটানোর নিদান দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে, কেউ ভাবতে পারেনি। পুলিশ-প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করেই দীপাবলিতে শব্দ-দানবের দৌরাত্ম্য বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। শুধু মানুষ নয়, আতঙ্কের মধ্যে দিন গুজরান করেছে পোষ্যরাও। এবার এরকমই একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে।

কালীপুজোর আগের দিন থেকেই রামরাজাতলা এলাকায় বাজির তাণ্ডব শুরু হয়। সপ্তাহ খানেক আগে চৌধুরী পাড়ায় বাড়ির মধ্যে ছিল বছর ১৩র পোষ্য কুকুর ‘বুল্টি’। অভিযোগ, শব্দবাজির তাণ্ডবে ভয়ে এলাকা ছাড়ে সে তারপর থেকে আর খোঁজ নেই তার। তাকে খুঁজে দেওয়ার জন্য গোটা এলাকায় পোস্টার লাগান 'বুল্টির' মালিক। খোঁজ দিতে পারলে নগদ ৫০০০ টাকা পুরস্কারও ঘোষণা করেন।

কুকুর প্রেমী শ্রেয়শী ভট্টাচার্যের অভিযোগ, ওইদিন বাড়িতেই ছিল তাঁর পোষ্য। হঠাৎ সন্ধ্যেবেলা কে বা কারা চকলেট বোমা ফাটায়। শব্দবাজির আতঙ্কে ঘর থেকে বেরিয়ে যায় বুল্টি। তার সঙ্গে ‘লালু’ও বাড়ি ছাড়ে। কিন্তু 'বুল্টি'র সঙ্গী 'লালু' ঘরে ফিরে এলেও তার দেখা নেই। শ্রেয়সী ভট্টাচার্য আরও অভিযোগ করে বলেন যে, তাঁর বাড়িতে শব্দ বাজির দড়িও পাওয়া গেছে। যেহেতু কুকুররা মানুষের থেকে বেশি শুনতে পায় তাই শব্দ বাজির তাণ্ডব সহ্য করতে না পেরে সে আতঙ্কে ঘর ছাড়ে। কালো কুকুরটির শরীরে হালকা বাদামি ছাপ। পায়ে সাদা রংয়ের ছাপ।

শ্রেয়শী আরও জানান, ১৩ বছরের বৃদ্ধা কুকুরটি চোখে ভাল দেখতে পায় না। তাই সন্ধ্যে হলেই শ্রেয়শির বাড়িতে আশ্রয় নিত। সেখানেই খেত। আবার সকাল হলেই বাড়ির বাইরে চলে যেত। বয়সের ভারে তার বেশ কয়েকটি দাঁতও পড়ে গেছে। তাই কোথায় গেছে, কী খাচ্ছে, সেই ভাবনায় রাতের ঘুম ছুটেছে ওই কুকুর প্রেমীর। তিনি বলেন কুকুরটার খোঁজে রামরাজাতলা স্টেশন, চৌধুরী পাড়া, ভট্টাচার্য পাড়া, পল্লব পুকুর, ষষ্ঠিতলা এবং বাকসাড়া এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও একইভাবে তার খোঁজে প্রচার চলছে। কিন্তু এখনও তার খোঁজ পাওয়া যায়নি। কেউ খোঁজ দিতে পারলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

শ্রেয়শী বলেন, তার মা সোনালী ভট্টাচার্যের মাথার টিউমার, কিছুদিন আগে অপারেশন হয়েছে। বাড়িতে চিকিৎসা চলছে। তিনিও শব্দের তান্ডব সহ্য করতে পারেন না। কিন্তু কালী পুজো উপলক্ষে টানা শব্দবাজি ফাটানোর ফলে পোষ্যর পাশাপাশি মানুষের খুব অসুবিধা হয়েছে। একবার চ্যাটার্জিহাট থানায় ফোন করলে পুলিশ এসে ঘুরে যায়। ওইটুকুই।

কিছুদিন আগে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল হাওড়া শহর এলাকায় ডগ ফিডিং জোনের উদ্বোধন করেন। যাতে রাস্তার অবলা জীব গুলো খাবার পায়। কিন্তু রামরাজাতলার এই ঘটনা প্রমাণ করে যে, শহরের অনেক মানুষ এখনও পর্যন্ত কুকুরদের প্রতি সংবেদনশীল নয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)