Howrah Municipal Corporation | "কিছু লোকের অসুবিধা...", বিরোধীদের নিশানা Dilip Ghosh-এর
West Bengal 14 Nov 2026, 07:17 PM

Howrah Municipal Corporation | "কিছু লোকের অসুবিধা...", বিরোধীদের নিশানা Dilip Ghosh-এর

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : গত ১২ই অগাস্ট বিধানসভায় পাস হয়েছে হাওড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল। যার মাধ্যমে পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে করা হয় ৬৮। কিন্তু এই আসন পুনর্বিন্যাস কীসের ভিত্তিতে করা হল তা নিয়েই প্রশ্ন তুলল CPIM। যা নিয়ে আবার পাল্টা কড়া আক্রমণ ছুড়ে দিয়েছে বিজেপি। হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের করা হয়েছে। কলকাতার পর এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা করা হয়েছে।'দীর্ঘদিন বোর্ড নেই, আলোচনা নেই, ৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?', কলকাতা হাইকোর্টে দায়ের করা আবেদনে উল্লেখ রয়েছে। 'তৃণমূল একবার বিল এনে ওয়ার্ড বাড়ানোর চেষ্টা করেছিল', আদালতে দায়ের করা আবেদনে অভিযোগ সিপিএমের।

আরও খবর...

আবাসে দুর্নীতি, SIT গড়ে CID তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আবাসে দুর্নীতি, SIT গড়ে CID তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। "আবাসে ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ মিলেছে। আবাসে ১২ হাজার অযোগ্য উপভোক্তারও খোঁজ মিলেছে। তাঁদের মধ্যে ১ হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকিরাও ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিন। কাদের সুপারিশে টাকা লুঠ? খুঁজে বের করা হবে", প্রয়োজন হলে SIT গড়ে CID তদন্ত হবে, গতকাল হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation