পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal 12 Oct 2026, 10:50 AM

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

A
ABP Ananda
@abpananda

পুজোর আগে আবার খরচ বাড়ল মধ্যবিত্তের । গাড়ি নিয়ে বেরোন যাঁরা, তাঁদের বাজেটে বড় ধাক্কা। খরচ বাড়ল পেট্রোল-ডিজেলের। পেট্রোলের দাম বাড়ানো হল লিটার প্রতি পাঁচ টাকা। পাল্লা দিয়ে বাড়ল  ডিজেলের দামও। লিটার প্রতি তিন টাকা করে মহার্ঘ্য হল ডিজেল। রবিবার, ১১ অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর হল। রাষ্ট্রায়ত্ব সংস্থা নয়, দাম বাড়াল রিলায়েন্স।  পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল বেসরকারি জ্বালানি বিপণন সংস্থা জিয়ো-বিপি। শুধুমাত্র রিলায়েন্সের ওই  পাম্পগুলিতে পেট্রোলের দাম লিটারপিছু বাড়ল ৫ টাকা। ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে অতিরিক্ত ৩ টাকা বেশি গুনতে হবে গ্রাহকদের। ১১ অক্টোবর, রবিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আপাতত দাম অপরিবর্তিত রেখেছে বলে জানা গিয়েছে।

এর জন্য আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকেই দায়ী করেছে জিয়ো-বিপি।   বিশ্ববাজারে অপরিশোধিত তেল এবং পরিশোধিত জ্বালানির দাম হু হু করে বাড়ছে। এর ফলে তেলের সরবরাহ ও বিপণনের খরচে  চাপ তৈরি হয়েছে।  পরিস্থিতি সামলাতেই খুচরো বিক্রির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। জিয়ো-বিপির পাম্পগুলিতে পেট্রোলের লিটার পিছু দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯.৮০ টাকা। ডিজেলের নতুন দাম ৯৭.৭৫ টাকা প্রতি লিটার। তবে এই দাম সব রাজ্য বা শহরের জন্য সমান নয়। রাজ্যভিত্তিক কর ও অন্যান্য স্থানীয় শুল্কের ফলে রাজ্যে-রাজ্যে  জ্বালানির আলাদা হতে পারে।

এর আগে ৩ অক্টোবর নায়ারা এনার্জিও পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে দুই বেসরকারি সংস্থা জ্বালানির দাম বাড়াল।  এখন অনেকেরই আশঙ্কা, বেসরকারি সংস্থাগুলির মতো কি  রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিও এবার দাম বাড়াবে? এখনও পর্যন্ত ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম  পেট্রোল , ডিজেলের দাম বাড়ায়নি।

আপনি আপনার শহরের সরকারি পাম্পের পেট্রোল - ডিজেলে দাম জানবেন কীভাবে? নিজের পাম্পের ডিলার কোড জানা থাকলে RSP ডিলার কোড লিখে ৯২২৪৯ ৯২২৪৯ নম্বরে SMS পাঠিয়েও দাম জানতে পারবেন। এছাড়াও  পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের ওয়েবসাইট  থেকে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের জ্বালানির মূল্য প্রতিদিন জানা যায়।

কবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে? রাষ্ট্রায়ত্ত্ব তেল সরবরাহকারী সংস্থাগুলিই বা এখন কী করবে? এখন সেদিকেই তাকিয়ে ভারতের সাধারণ মানুষ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation