Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal 27 Nov 2026, 04:07 PM

Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য

A
ABP Ananda
@abpananda

কলকাতা: এবার প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের ডেঙ্গি সংক্রান্ত তথ্য। আগেই পূর্বতন সরকারের আমলের ডেঙ্গির তথ্য লুকিয়ে রাখার অভিযোগ উঠেছিল। আর এবার সেই পরিসংখ্যান যখন প্রকাশ্যে এল দেখা গেল ডেঙ্গির সামগ্রিক ছবিটাই বদলে গিয়েছে। স্বাস্থ্য ভবনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে শেষ ৩ বছরে পশ্চিমবঙ্গের ডেঙ্গির পরিস্থিতি আসলে ভয়াবহ হয়ে উঠেছিল।

আরও পড়ুন: কলকাতাকে ঘিরে ২৫০ কিলোমিটারের রিং রোড, নিতিন গড়কড়ি বরাদ্দ করলেন ১৪ হাজার কোটি টাকা

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে ডেঙ্গির তথ্য গোপন করা ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে তথ্য না পাঠানোর অভিযোগ ছিলই। কিন্তু চলতি বছর বিধানসভা নির্বাচনে বিজেপির জেতার পর পুরোনো তথ্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, পালা বদলের পর ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের ডেঙ্গির তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠিয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবন।

প্রকাশ্যে আসা পরিসংখ্যান অনুযায়ী কোনও কোনও বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগে জানানো হয়েছিল ৩০ হাজার ৬৮৩। সেই সংখ্যা নতুন পরিসংখ্যান অনুযায়ী হয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৪ জন। আর এক বছরের তথ্য দেওয়া হয়েছিল ৪৪১ জন। সেই তথ্য নতুন পরিসংখ্যান অনুযায়ী গিয়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৯৪ জন।

শুধু আক্রান্তের সংখ্যা নয়, পরিবর্তন হয়েছে মৃতের তথ্যের পরিসংখ্যানেও। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর যে পরিসংখ্যান যে '০' বলা হয়েছিল, সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। অন্যদিকে, ২০২৬ সালে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ হাজার ৫০০ জন ও মৃত্যু হয়েছে ১৫ জনের।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation