Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
West Bengal 16 Nov 2026, 07:41 PM

Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল

A
ABP Ananda
@abpananda
<p>আচমকাই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল সাসপেন্ড করা হল। 'অ্যাকাউন্ট সাসপেন্ডেড' লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এক্স-এর আইন ভাঙার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ডেড, লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এই ঘটনার নেপথ্যে মমতা-তৃণমূলের ষড়যন্ত্র দেখছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। 'সাসপেনশন সাসপেনশন খেলা খেলছে মমতা-তৃণমূল', নাম, প্রতীক-সংঘাতের আবহে অভিযোগ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। 'তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়', যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযোগ মমতা-তৃণমূল কংগ্রেসের। </p>
<p>আরও পড়ুন - আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের। তাঁর বিরুদ্ধে করা আদালত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ। কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন কুণাল ঘোষ। </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
16

Comments (0)

Login to join the conversation