West Bengal
14 Nov 2026, 10:16 AM
Cyclone Alert: ৪৮ ঘণ্টা পরই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়? হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, উপকূলে রেড অ্যালার্ট
A
ABP Ananda
@abpananda

কলকাতা: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! নভেম্বরের মাঝামাঝি নতুন করে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসম ভবন (IMD)। সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ওড়িশা সরকার। উপকূলবর্তী, উত্তর ও দক্ষিণ ওড়িশার জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

কীভাবে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ?

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে এই নিম্নচাপের সৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৪ নভেম্বরের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ১৫ নভেম্বর সকালের দিকে সেটি ঘূর্ণাবর্তের প্রভাবে গভীরতর হয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের দিকে এগোতে পারে। সব ঠিক থাকলে ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওড়িশায় সতর্কতা জারি, কী বলছে রাজ্য সরকার?

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার। উপকূলবর্তী ও দক্ষিণ ওড়িশার পাশাপাশি উত্তরাঞ্চলের জেলাশাসকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

ওড়িশার বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতির মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও নিম্নচাপের সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনও মূল্যায়ন দেয়নি মৌসম ভবন। পরিস্থিতি পর্যালোচনায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মন্ত্রীর।

একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

ঘূর্ণিঝড়ের সম্ভাবনার পাশাপাশি ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৮ ও ১৯ নভেম্বর কেন্দ্রাপাড়া এবং জগৎসিংহপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১৯ ও ২০ নভেম্বর রায়গড়া, গজপতি, গঞ্জাম এবং পুরী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

এছাড়া বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুর, কটক, কেওনঝড়, ময়ূরভঞ্জ, গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা ও নয়াগড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা, মৎস্যজীবীদের সতর্কবার্তা

১৭ নভেম্বর দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার। সমুদ্রও উত্তাল থেকে অতি উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ১৭ নভেম্বর দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অভিমুখ, স্থলভাগে আছড়ে পড়ার স্থান কিংবা শক্তি সম্পর্কে এখনও চূড়ান্ত কোনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। আগামী কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4
Comments (0)