West Bengal
08 Nov 2026, 08:26 PM
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
A
ABP Ananda
@abpananda

মধ্যমগ্রাম: কালীপুজোর দিনও সিপিএম-এর বুকস্টলে হামলা। এবার মধ্যমগ্রামে সিপিএম-এর বুকস্টলে ভাঙচুর চালানো হল। বিজেপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ। সংঘর্ষ বাঁধল দুই গোষ্ঠীর মধ্যে। ফলে উৎসবের মধ্যে ফের অশান্তি ছড়াল। (CPM Bookstall Attacked)

দুর্গাপুজোর পর কালীপুজোতেও ফের 'টার্গেট' সিপিএম-এর বইয়েরস্টল। কালীপুজোর সন্ধেয়, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে সিপিএম-এর বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার, মধ্যমগ্রাম থানার কলুপাড়া মোড় এলাকায় বামেদের বুকস্টল ভাঙা ঘিরে কার্যত সংঘর্ষে জড়ায় সিপিএম-বিজেপি দু'পক্ষ। (CPM-BJP Clash)

সিপিএম-এর দাবি, এই ঘটনায় জখম হয়েছেন তাদের বেশ কয়েকজন কর্মীও। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। যদিও বুকস্টল ভাঙচুরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সবিস্তার আসছে

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)