Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
West Bengal 13 Nov 2026, 08:21 PM

Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

A
ABP Ananda
@abpananda

কলকাতা : "শুধু এটা ভাবতে হবে যে আমরা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আসল শক্তিকে হারানোর জন্য বক্তৃতা দেব, নাকি মঞ্চ থেকে নামিয়ে রাজ্যের বা দেশের মাটিতে সেই লড়াইটা নিয়ে যাব।" প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে এই ভাষাতেই ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বিমান বসু, সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকার-সহ বিজেপি-বিরোধী শিবিরের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। তাঁর বার্তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

তিনি বললেন, "অনেক রাজনৈতিক দল আলাদাভাবে এসেছিল। তাদের নিজেদের আলাদা এজেন্ডা-আদর্শ-নীতি আছে। কিন্তু, আমি মনে করি বাংলায় মানুষের উপরে অত্যাচার হলে প্রথম যেটা করা দরকার, রাস্তায় নেমে মানুষকে বাঁচানো দরকার। সেখানে কোনও ক্ষেত্রেই আমাদের কোনও রাজনৈতিক চিন্তাধারা, পতাকা কিছু দেখার দরকার নেই। কিন্তু, আমি কংগ্রেসের একজন কর্মী। আমি কংগ্রেসের পতাকা নিয়েই সেখানে উপস্থিত হব। অন্য রাজনৈতিক দলের মানুষ অন্য পতাকা নিয়ে উপস্থিত হবেন। যারা বিজেপিকে একেবারে পছন্দ করেন না, বিজেপিকে পরিবর্তন করতে চান, তাঁরা আমাদের পতাকার তলে নাও আসতে পারেন...আমাদের সদস্য না হওয়ার কারণে। তাঁরা সাদা পতাকা নিয়ে আসবেন। আমি এই কথা আগেও বলেছি। আজও বলছি। প্রথমে নির্বাচনে কী...জোট হবে...না হবে...একত্রিত লড়বে এসব দূরে সরিয়ে, প্রথমে যেটা করা দরকার একত্রিতভাবে অন্যায়ের বিরুদ্ধে পথে নামা প্রয়োজন।"

কী বলেছেন কুণাল ঘোষ ?

তিনি বলেছেন, "সব দল...তাদের নেতারা আছেন, তাঁরা তাঁদের মতো করে আন্দোলন করবেন। কিন্তু, যদি সময় আসে যে, মানুষের অধিকার চলে যাচ্ছে...ধর্মের নামে ভেদাভেদ করা হচ্ছে, তাহলে যার যার দল, তার উপরে চলে যাবে সমাজ। তার উপরে বাংলা, তার উপরে দেশ। সেটা আমরা কীভাবে করতে পারি...সেটা সব দলের সব নেতৃত্বকে ভাবতে হবে। সময়ের সঙ্গে ভারতের ইতিহাস অনেক কিছু দেখিয়েছে। বাম এবং কংগ্রেস, দীর্ঘদিনের বিপরীত মেরুর দল। 'রাজীব হটাও দেশ বাঁচাও' বলে ১৯৮৮ সালের জুলাই মাসে শহিদ মিনার ময়দানে...তখন তো বামেরাও অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে হাতে ধরে দাঁড়িয়েছিল। ফলে, কোন সময়ে কারা...কোনটা দেশের মূল সমস্যা, যেটা অনেকে মিলে সমাধান করতে হবে। সেগুলো সব দলের নেতা, তাঁরা যা করবেন ঠিক করবেন। সেই করার একটা সময় তো এসে গেছে। শুধু এটা ভাবতে হবে যে আমরা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আসল শক্তিকে হারানোর জন্য বক্তৃতা দেব, নাকি মঞ্চ থেকে নামিয়ে রাজ্যের বা দেশের মাটিতে সেই লড়াইটা নিয়ে যাবে।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation