Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal 09 Oct 2026, 01:16 PM

Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

A
ABP Ananda
@abpananda

নয়াদিল্লি : কাল ১০ অক্টোবর, শনিবার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট চুরির অভিযোগ তুলে প্রতিবাদে নামতে চলেছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা। এই আবহে ১০ অক্টোবর ভোর ৪টা থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামউদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর জন্য নির্ধারিত সব মেল ​​ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বিভিন্ন সংবাদ সূত্রের এমনই খবর। স্টেশন দু'টির আশপাশে তীব্র যানজটের আশঙ্কার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। তবে, ট্রেন বাতিলের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, আগামী ১০ অক্টোবর ‘ককরোচ জনতা পার্টি’র পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য তীব্র যানজটের আশঙ্কায় এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি এড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

এদিকে দিল্লিজুড়ে আগামীকাল ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ করতে আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। আজ রাত ৯টা থেকেই মেট্রো স্টেশনগুলি বন্ধের আবেদন জানানো হয়েছে। যে সমস্ত স্টেশন থেকে দিল্লি পর্যন্ত ট্রেন ছাড়ে, সেখানেও বিধিনিষেধ বলবৎ করা হচ্ছে। আজ দিল্লিগামী হাওড়া রাজধানী ও শিয়ালদা রাজধানী বাতিল করা হয়েছে। ভিড়ের কারণে ট্রাফিকে সমস্যা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে রেল।

১০ অক্টোবর যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি ককরোচ জনতা পার্টির। এ বিষয়ে দিল্লি পুলিশকে আনুষ্ঠানিক জানানো হয়েছে তাদের তরফে। CJP-র তরফে জানানো হয়েছে, ভোট ও ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেবেন দেশের তরুণরা। প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন যে, তিনি পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এবিষয়ে একটি চিঠি জমা দিয়ে এসেছেন। তাতে পুলিশকে জানানো হয়েছে যে, ১০ অক্টোবর সারা দেশ থেকে CJP ও যুবসমাজ যন্তর মন্তরে সমবেত হবে।

দিল্লিতে সাংবাদিক বৈঠকে সৌরভ বলেছেন, "জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আমরা মাথা নত করব না। আমরা নির্বাচন কমিশনে যথাযথ সংস্কার চাই। তা না হলে নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষ হবে না... আমাদের নিশ্চিত করতে হবে যেন কুমার (জ্ঞানেশ কুমার) পদত্যাগ করেন এবং তাঁকে গ্রেফতার করা হয়। আমরা কাঠামোগত সংস্কার চাই, পাশাপাশি এসআইআর প্রক্রিয়া স্থগিত করা এবং সেই সময় নেওয়া বেআইনি সিদ্ধান্তগুলির তদন্ত দাবি করছি। সরকারের নিশ্চিত করা উচিত যেন কুমারের মতো ব্যক্তিরা এমন পদে আসীন না হন। তা না হলে আমরা পিছু হটব না। আমি চাই, সবাই এগিয়ে আসুন। প্রস্তুতি নিয়ে আসুন। এটি একটি দীর্ঘ লড়াই হতে চলেছে।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation