Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
West Bengal 13 Nov 2026, 03:21 PM

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?

A
ABP Ananda
@abpananda

কলকাতা: গত বুধবার সকালে অসমের দিগারু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আর এবার সেই ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করল কমিটি। 'মানুষের ভুলেই কলকাতা-সাইরাং এক্সপ্রেসে দুর্ঘটনা', দুর্ঘটনার পর রেলমন্ত্রক গঠিত ৬ সদস্যের কমিটির দেওয়া প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হল। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ইঞ্জিনের ডেটা লগার, সংশ্লিষ্ট কর্মীদের বয়ান নথিভুক্ত করার পরেই তৈরি হয়েছে এই রিপোর্ট। দুর্ঘটনার মুহূর্তে অ্যাঙ্গল কক বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এমনটাই জানা গিয়েছে। এর ফলে কাজ করেনি ট্রেনের কোনও ব্রেকই। ট্রেনের সিস্টেমে ধোঁয়া দেখে পানবাড়িতে ইঞ্জিনের ব্রেক সিস্টেমের পরীক্ষা হয়েছিল। ২৬ মিনিট ধরে চলেছিল এই পরীক্ষা। এরপরে ওই নির্দিষ্ট যন্ত্রাংশ আর লাগানো হয়নি বলেই অনুমান করছে তদন্ত কমিটি। তার জেরেই ট্রেনের ব্রেক সিস্টেম কাজ করেনি বলে ধারণা তদন্ত কমিটির। যদিও আধুনিক কামরা ব্যবহার করার ফলে, কামরাগুলি একেবারে উল্টেপাল্টে যায়নি এবং বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আরও জানানো হয়েছে যে, শতাব্দী এক্সপ্রেসকে পাস করানোর জন্যই লুপ লাইনে নেওয়া হয়েছিল ট্রেনটি। আর এই লাইন পরিবর্তনের সময়েই দুর্ঘটনাটি ঘটে।

কীভাবে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস? তদন্তে উঠে এল বিস্তারিত তথ্য

ঠিক কী ঘটেছিল দুর্ঘটনার মুহূর্তে? জানা যাচ্ছে, গুয়াহাটি পর্যন্ত একেবারে সঠিকভাবেই গিয়েছিল ট্রেনটি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নারকেলডাঙা ইয়ার্ড থেকে কলকাতা স্টেশনে আনা হয়েছিল ইঞ্জিনটি। তারপরেই সেটা সাইরাংয়ের দিকে রওনা দেয়। তার আগে ২ ঘণ্টা সেটা পরীক্ষা করা হয়েছিল। ২৭ মে এই ইঞ্জিনটি কমিশন করা হয়েছিল, পাটিয়ালা থেকে এটিকে শিয়ালদায় আনা হয়েছিল। তারপর থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্যই ইঞ্জিনটিকে ব্যবহার করা হয়েছিল। ঘটনার দিন গুয়াহাটি পর্যন্ত ট্রেনে কোনও সমস্যা দেখা যায়নি। গুয়াহাটিতে ট্রেনটি ১০ মিনিট দাঁড়ায়। সেই সময়ও পরীক্ষা করে দেখা হয়েছিল এই ট্রেনের ব্রেক সিস্টেম। তখনও কোনও সমস্যা ধরা পড়েনি। তবে এরপর ঠাকুরকুচি স্টেশন দিয়ে ট্রেনটি যাওয়ার সময়ে প্রথম লক্ষ করা হয় যে, লোকো মোটিভের পাশে থাকা পাওয়ার কার্ট দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে জানানো হয় অ্যাসিস্টেন্ট এবং লোকো পাইলটকে। এরপরে ট্রেনটিকে নিয়ে আসা হয় পানবাড়িতে। সেখানে রেলের ব্রেক বাইন্ডিং হয়। ৬.১৬ থেকে ৬.৮৮ পর্যন্ত ট্রেনটি দাঁড়িয়ে থাকে। অতিরিক্ত ঘর্ষণের ফলে ট্রেনের একটি অংশ লাল হয়ে গিয়েছিল। বিশ্রাম দিয়ে সেটিকে স্বাভাবিক করা হয়। আর কোনও সমস্যা নেই তা নিশ্চিত হওয়ার পরেই ফের পানবাড়ি থেকে রওনা হয় ট্রেনটি। তবে এরপরে জন শতাব্দী এক্সপ্রেসকে পার করানোর জন্য ট্রেনটিকে লুপ লাইনে নেওয়ার নির্দেশ আসে। এই লুপ লাইনে ঢুকেই দাঁড়িয়ে যাওয়ার কথা ট্রেনটি। কিন্তু সেই মুহূর্তেই ব্রেক কাজ করে না এবং ট্রেনটি গিয়ে ধাক্কা মারে লুপ লাইনের ডেড এন্ডে।

আরও পড়ুন: Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation