Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
West Bengal 10 Oct 2026, 08:41 PM

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক । বেআইনি জমায়েতের অভিযোগ। আটক ডেরেক-দোলা-সাকেত-প্রতিমারাও। তোলা হল প্রিজন ভ্যানে।

জ্ঞানেশকাণ্ডে উত্তাল রাজধানী, দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি জমায়েতের অভিযোগে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রাজপথে পুলিশের টহল! মোড়ে মোড়ে ব্যারিকেড! ড্রোনে নজরদারি, গাড়ি থামিয়ে নাকা চেকিং। রাজধানী দিল্লি যেন দুর্গ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। যতক্ষণ না পদত্যাগ করছেন জ্ঞানেশ, ততক্ষণ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।  সেই কর্মসূচিতেই অংশ নিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে তাঁদের যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলীয় নেতারা ধর্নায় বসেন। সেখান থেকেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। তাঁদের তোলা হয় প্রিজন ভ্যানে। তারপর তাঁদের থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation