West Bengal
15 Oct 2026, 09:41 PM
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে শুরু হয়েছে তরজা। চিংড়িঘাটা উড়ালপুলের একটি দুর্ঘটনার ভিডিও পোস্ট বিজেপিকে আক্রমণ শানিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস। পাল্টা উত্তর দিয়েছেন রাজ্য়ের পুরমন্ত্রী। এদিকে বিতর্কের মুখে দুই রাস্তার ক্ষেত্রেই ব্য়বস্থা নিয়েছে প্রশাসন।

রং করা উড়ালপুলে রং, বৃষ্টি নামতেই স্কিড করে পড়ছে বাইক!

শহরে এখন উৎসবের মেজাজ। আর উৎসবের মরশুমে শহরকে সাজিয়ে তুলতেই বিভিন্ন ফ্লাইওভারের ফ্ল্যাঙ্কে করা হয়েছে রামধনুর রং। আর এই নিয়েই এখন যত বিতর্ক। নেপথ্যে বারবার দুর্ঘটনার অভিযোগ। সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছে মমতা তৃণমূল কংগ্রেস। যেখানে দেখা যাচ্ছে, রামধনু রঙে সাজানো চিংড়িঘাটার উড়ালপুলের এই ছবি। বৃষ্টির মধ্য়ে রং করা রাস্তার উপর দিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গেলেন তিনজন। ছিটকে গেল মোটরবাইক। এই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে বিজেপিকে আক্রমণ শানিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস। সেখানে লেখা হয়েছে, 'ভোট জালিয়াতি করে বাংলায় ক্ষমতায় আসা বিজেপি সরকার এখন মানুষের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। নতুন রং করা ফ্লাইওভার এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেখানে বাইক পিছলে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। এই চরম গাফিলতির জন্য মন্ত্রী অগ্নিমিত্রা পালকে অবশ্যই জবাবদিহি করতে হবে।'

ভিডিও সামনে আসতেই ব্যবস্থা নিল প্রশাসন

পুজোর মুখে কয়েকদিন আগেই গড়িয়াহাট ও চিংড়িঘাটা ফ্লাইওভার এভাবে রামধনু রঙে সাজানো হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে সেই ভিডিও পোস্ট করেন সমাজমাধ্য়মে। তারপরই মমতা তৃণমূল এই ছবি সামনে আনার পর তৈরি হয়েছে বিতর্ক! আর দুর্ঘটনার ছবি সামনে আসার পরই পদক্ষেপ করতে দেখা গেছে প্রশাসনকে। বিতর্ক দানা বাধার পরবর্তীকালে দেখা যাচ্ছে, বেশকিছু পরিবর্তন করা হয়েছে। চিংড়িঘাটা উড়ালপুলের উপরে একাধিক ক্য়াটস আই লাগানো হয়েছে। যাতে গাড়ি গতি কম থাকে তার জন্য়। গোটা উড়ালপুলে ১০ মিটার ছাড়া ছাড়া বসানো হয়েছে ক্য়াটস আই। কিন্তু এতে কি আদৌ সমস্যার সমাধান হচ্ছে?

ক্য়াটস আই বসিয়ে কি আদৌ সমস্য়া সমাধান হল?

শুভময় বিশ্বাস নামে এক নিত্যযাত্রী বলছেন, 'গাড়িগুলো যেতে পারছে না। আগে যেটা আমরা ১০ মিনিটে নেমে যেতাম। এখন প্রতিটা গাড়িতে ২০ মিনিট করে সময় লাগছে। গোটা বিষয়টা অবশ্যই আতঙ্কের। আজকে এখানে হয়েছে, কালকে গড়িয়াহাটে হতে পারে। কাল পার্কস্ট্রিট হতে পারে।' সত্য়জিৎ পাল নামে আরেক নিত্যযাত্রী বলছেন, 'গাড়ির গতি কমে গেছে। যদি স্কিড করে ভয় পাচ্ছিলাম। আসতে আসতে যাচ্ছিলাম'। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ব্য়বস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)