BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
West Bengal 16 Nov 2026, 01:45 AM

BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের

A
ABP Ananda
@abpananda

কলকাতা: রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর মহকুমার হরিহরপাড়ায় বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা স্তরের বহু নেতা-নেত্রীরা। আর এই সভা চলাকালীন একটি বিতর্কিত মন্তব্য করেন এক বিজেপি নেতা। যা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। "পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না", হরিহরপাড়ায় প্রকাশ্য সভায় মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের। তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতেও।

বিষ্ণুচরণ শিকদার বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সম্পাদক। হরিহরপাড়ায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে 'বৌদি কালচার খতম করতে হবে' বলে বেফাঁস মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ''বয়সে বড় হলে দিদি বলুন, আর ছোট হলে বোন বলুন। বৌদি কালচার খতম করতে হবে, মন্তব্য বিষ্ণুচরণ শিকদারের।

আরও পড়ুন -  ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ

শুধু 'বৌদি কালচার খতম' নয়, বন্ধুকে বাড়িতে না ডাকার নিদানও দেন তিনি। এই সভা থেকে তিনি বলেন, ''বৌদি বা ভাবির কালচার খতম করতে হবে। এই বৌদি এবং ভাবির কালচার থেকে সমাজে অনেক নোংরা জুটে যায়, নোংরা এসে যায়। একেবারে আপন, নিজের দেওর, মামাতো দেওর, পিসতুতো দেওর ছাড়া কেউ কাউকে বৌদি বলবে না। কী বলবে ? যদি সে বড় হয় তবে মেয়েটা বলবে তুমি আমার দাদার মত, তুমি আমায় বোন বলবে। আমার নাম স্বপ্না বা আমার নাম রহিমা। আমাকে স্বপ্না বা রহিমা বলে ডাকবে। আর যদি ছোটো হয়, ডেকে বলতে হবে, ভাই এদিকে আয়, আমি তোর বৌদি হই না। আমি তোর দিদি। তুই আমায় দিদি বলে ডাকবি। আমরা সবাই মিলে বৌদি এবং ভাবি কালচার খতম করব।''

তিনি আরও বলেন, ''পুরুষ ইয়ং জেনারেশনকে বলি, কোনও বন্ধুকে বাড়িতে নিয়ে যাবে না...কোনও বন্ধুকে বাড়িতে নিয়ে যাবে না...। তাই বন্ধু কালচারও বন্ধ করতে হবে ধীরে ধীরে। তবেই সমাজের হাজারো উৎপাত, হাজারো খারাপ জিনিস, ধ্বংস হবে। আপনারা একটু অভ্যাস করে দেখুন।''

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation