Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Kolkata, West Bengal 14 Oct 2026, 02:00 AM

Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

A
ABP Ananda
@abpananda

সৌভিক মজুমদার,দীপক ঘোষ, কলকাতা: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য়ের উদ্দেশ্য়ে বলেন, ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না। এনিয়ে বুধবারই রাজ্য়কে সিদ্ধান্ত জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এরই মধ্য়ে দুর্গা পুজোয় সিপিএমের বুক স্টল নিয়েও এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

[yt]https://youtu.be/rmhmSnsjl0o?si=jYMBUOt8DNWVA1k4[/yt]

আরও পড়ুন, পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি থেকে পুরোপুরি মুক্তি কবে ? জানাল আলিপুর আবহাওয়া দফতর

সম্প্রতি বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় ২টি বুকস্টল করতে চেয়ে আবেদন জানায় বামেরা। কিন্তু অভিযোগ, তাতে পুলিশ অনুমতি দেয়নি। যা ঘিরে শুরু হয়েছে আইনি-সংঘাত। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য় বলেন, 'ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার নয়। এনিয়ে রাজ্য় সরকারকে বুধবারই তাদের বক্তব্য় জানাতে নির্দেশ দেন বিচারপতি। সম্প্রতি, দুর্গাপুজোর সময় বামেদের বইয়ের স্টলের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সম্প্রতি মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেছিলেন,'দুর্গাপুজো বলেন না, শারদোৎসব! আমি সব দুর্গাপূজা কমিটিকে বলব, এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে, একটা স্টলও করতে দেবেন না। 'এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, একটাও পুজো উদ্য়োক্তা কি বলেছে আপনাদের? আমাকে, জেলাকে, রাজ্য়কে? মিডিয়াকে? মুখ্য়মন্ত্রী মনে করেন, দুর্গাপুজো কমিটি কী করবে তিনি চালাবেন। তাহলে তিনি ভোট দিয়ে বিধানসভা লড়লেন কেন? তিনি (শুভেন্দু অধিকারী) তো পুজো কমিটি দখল করতেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও তাই করতে চেয়েছিলেন। লাইব্রেরিতে কোন বই রাখা হবে, মমতা ঠিক করবেন। এগুলো ফ্য়াসিস্ট। 'পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও ।

রাজ্য়সভা  বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন,'কোর্ট যেটা বলবে, সেটা হবে। রাজ্য় সরকার তো কোনও কিছু করেনি। আটকেছে জনগণ। আটকেছে অন্য়ান্য় সামাজিক সংগঠন। অতত্রব আমাদের সেখানে কোনও বক্তব্য় নেই। আদালতে বিষয়টি গিয়েছে। আদালত তার উপযুক্ত সিদ্ধান্ত নেবে।'বুধবার কী জবাব দেয় রাজ্য়, সেটাই এখন দেখার।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation