Kolkata, West Bengal
17 Nov 2026, 09:25 AM
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
A
ABP Ananda
@abpananda

রাজপুর-সোনারপুর : 'প্রাথমিক তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা সেটাই হবে।' অন্নপূর্ণা যোজনার নাম করে দলীয় কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পষ্ট বার্তা দিলেন সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর। তিনি বলেন, "এ ব্যাপারে আমাদের দল বা মুখ্যমন্ত্রী স্টান্স পরিষ্কার করে দিয়েছেন। এটা নিয়ে কোনও সংশয় বা দ্বন্দ্ব কিছু নেই। অফিসিয়ালি এখনও অবধি কেউ আমার কাছে ব্যাপারটা রেকর্ডে নিয়ে আসেনি বা আমার গোচরে নিয়ে আসেনি। যদি এ ধরনের অভিযোগ আসে এবং প্রাথমিক তদন্ত করে যদি তার সত্যতা দেখা যায় ব্যাপারটা এস্টাবলিশ করছে, তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা সেটাই হবে। সেক্ষেত্রে বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক, তারজন্য আইন তো আলাদা কিছু হবে না।"

কী অভিযোগ ?

অন্নপূর্ণা যোজনার নাম করেও 'কাটমানি' নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিজেপি কর্মী! দলীয় কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে বিজেপিই। রাজপুর-সোনারপুরের পুরসভার বোড়ালের ঘটনা। টাকা না দিলে সরকারি প্রকল্প থেকে বঞ্চনার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দলেরই মণ্ডল সহ সভাপতির। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযুক্ত বিজেপি কর্মী পার্থ সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

সোনারপুরের বিজেপির মণ্ডল সহ সভাপতি বরুণ হালদার বলেন, "আমাদেরই রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে স্থানীয় মহিলাদের কাছ থেকে টাকা পাইয়ে দেওয়ার পর তাঁদের কাছ থেকে দেড় হাজার টাকা চাওয়া হচ্ছে। কখনো ইনস্টলমেন্টে, কখনো একমাসে চাওয়া হয়েছে। জোরপূর্বকভাবে ওঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে। আমাদেরই পার্থ সাহা বলে একজন ব্যক্তি নিচ্ছেন। যিনি বারবার বলে থাকেন আমি রাজ্য কমিটির সঙ্গে যুক্ত আছি। আমার সঙ্গে বড় বড় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ আছে।"

যদিও অভিযুক্ত বিজেপি কর্মী বলছেন, "যিনি বা যারা অভিযোগ করছেন, তাঁদের কাছ থেকে আমি টাকা চাইনি। তাঁদের সকলের মুখও আমি চিনি না। আর অন্নপূর্ণা ভাণ্ডার করে দেব বলে টাকা চাওয়া হয়নি। আমি জীবনে কোনও রাজনৈতিক দল থেকে এক টাকা নিই না। এটা আমার রেকর্ড। যারা যারা পেয়ে গেছে তাঁদের বলেছি ভাই তোমরা স্বেচ্ছায় কমিটমেন্ট করেছ। তোমরা তো দাওনি। প্রত্যেকটা বিল দিয়ে টাকা নেওয়া হয়েছে। আমার সেরকম আর্থিক অবস্থা নয়। দলের আমি চারআনা পয়সা নিইনি।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
8
Comments (0)