Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal 14 Oct 2026, 09:12 PM

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…

A
ABP Ananda
@abpananda

কলকাতা: পুজোর আগে সেযে উঠেছে শহর কলকাতা। রামধনু রংয়ে সেজেছে শহরের একাধিক রাস্তা ও উড়ালপুল। আর তারপরই দেখা গিয়েছে একটা সমস্যা। ভাইরাল হয়েছে ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছে চিংড়িঘাটা উড়ালপুলের উপর দিয়ে বাইক যেতে যেতে তা হড়কে পড়ছে রাস্তার উপর। ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটা বা দুটো নয়, একসঙ্গে তিনটে বাইককে হড়কে পড়ে যেতে দেখা গিয়েছে। আর তারপরই বিজেপি সরকারকে নিশানা করে পোস্ট করেছে মমতা তৃণমূল।

আরও পড়ুন: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে মমতা তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েকে, "ভোট চুরি করে ক্ষমতায় আসা বিজেপি সরকার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। নতুন করে রং করা ফ্লাইওভারটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেখানে বাইক হড়কে যাচ্ছে ও দুর্ঘটনা ঘটছে। এই গাফিলতির দায় নিতে হবে পুর ও নগরোন্নয়মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। রাজ্যবাসী নিরাপদ রাস্তা চায়, বিপজ্জনক পরিকাঠামো নয়।"

অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলছেন, "আমাদের শহরের রাস্তায় কী ধরনের রং হবে কিংবা হবে না, সেটা এই বিষয়ে দেশের যে নীতি নির্ধারক সংস্থা, ইন্ডিয়ান রোড কংগ্রেস, তাদের স্পষ্ট নির্দেশিকা রয়েছে, যে রাস্তার উপর এমন রং করা উচিত নয়। এই রং করার মধ্যে অনেকগুলো বিপদ রয়েছে। বড় বিপদ হচ্ছে এটা, এই ধরনের রং যখন রাস্তায় দেওয়া হলে ও সেই রাস্তা কোনও কারণে ভিজে থাকলে সেই অবস্থায় রাস্তায় গাড়ির হড়কে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এর ফলে, স্কিড রেজিস্ট্যান্স সাধারণত কমে যায়। দ্বিতীয় যে অসুবিধাটা হয়, সেটা হয় চালকদের। রাস্তায় এমন একাধিক রং থাকলে চালকদের গাড়ি চালানোর সময় মনঃসংযোগে অসুবিধা হয়। আর সেই কারণে তাঁদের প্রতিক্রিয়া দিয়ে বেশি সময় লাগে ও দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে। আর সেই কারণেই রাস্তার নিরাপত্তার বিষয়টা দেখলে রাস্তায় এত রং না দেওয়ায় উচিত। আর যদি করতেই হয়, রাস্তার ধারের অংশে এমন রং ব্যবহার করা যায়, যেখান দিয়ে মানুষ হাঁটে বা সাইকেল চলে। উড়ালপুলে কখনওই এমন করা উচিত নয়।"

সমগ্র ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্য বিজেপিও। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "পৃথিবীর বহু জায়গাতেই রাস্তায় এমন রং করা হয়েছে। একই রং লাগানো হয়েছে কলকাতার রাস্তাতেও। এবারে যদি এমন কোনও দুর্ঘটনা ঘটে, যদি কেন আমরা দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখেছি। বাইক স্কিড অনেক কারণেই হয়। এটা যদি প্রমাণিত হয় যে ওই রংয়ের কারণেই বাইক দুর্ঘটনা হয়েছে, তাহলে সরকারকে রংয়ের এই বিষয় নিয়ে ভাবতে হবে। রং থাকুক, তাতে কোনও আপত্তি নেই, ক্ষতিও নেই। কিন্তু রং যেন রাস্তায় এঅন দুর্ঘটনা না ঘটায়, সেটা দেখতে হবে। এটা আমাদের পর্যবেক্ষণ।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation