West Bengal
09 Oct 2026, 09:36 PM
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
A
ABP Ananda
@abpananda

পুর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফুটবল টুর্নামেন্ট চলছে। আর সেখানে রেফারির ভূমিকায় সেই এলাকার বিধায়ক। হ্যাঁ, এমনটাই হয়েছে। বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভায় চলছে বিধায়ক কাপ। তিন দিনের এই টুর্নামেন্টে শুক্রবার ছিল দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনের খেলায় সম্পূর্ণ অন্যরকম দৃশ্য দেখা গেল। ১০ বছর আগের ভূমিকায় ফিরে এলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। রেফারির ভূমিকায় তাকে এদিন মাঠ কাঁপাতে দেখা গেল। আর তার সাক্ষী থাকলেন ওন্দা বিধানসভার হাজার হাজার দর্শক।

বরাবরেরই গেরুয়া রাজনীতির লোক হলেন রামসাগরের বাসিন্দা অমরনাথ শাখা। রাজনীতির পাশাপাশি ফুটবলের মাঠ তাঁর ভালবাসার জায়গা। একাধিক স্থানীয় ফুটবল টুর্নামেন্টে খেলার পাশাপাশি রেফারির ভূমিকাও পালন করেছেন আগে। তৎকালীন সময়ে সিপিআইএমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিজেপির জয়ধ্বজাও উড়িয়েছেন রামসাগর এলাকায়। পরবর্তীতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে ২০২১ বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য ওন্দা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন অমরনাথ। ফের ২০২৬ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ওন্দার বিধায়ক হয়েছেন অমরনাথ শাখা। রাজনীতির গুরু দায়িত্বের পাশাপাশি এবার পুরনো ভূমিকায় নিজেদের বিধায়ককে দেখে আপ্লুত ওন্দার সাধারণ মানুষ।

বিধায়ক অমরনাথ শাখা জানান, 'বহুদিন পর মাঠে ফিরে এলাম খুব ভালো লাগছে। আগে একসময় মাঠে খেলেছি, রেফারি হয়ে খেলিয়েছি। বর্তমান প্রজন্মকে বলব ফোন মুখী না হয়ে মাঠমুখী হতে।'

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)