Calcutta High Court: ‘বিচারব্য়বস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
Kolkata, West Bengal 17 Nov 2026, 05:21 PM

Calcutta High Court: ‘বিচারব্য়বস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট

A
ABP Ananda
@abpananda

কলকাতা: বিচারব্যবস্থা নিরপেক্ষ নয় বলে ফের মন্তব্য করলেন মমতা-তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘণ্টা আগেই আদালত অবমাননা নিয়ে তাঁকে শোকজ করেছে কলকাতা হাইকোর্ট। আর তার পরই ফের বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। অভিষেকের দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না আদালত।

আদালত অবমাননার অভিযোগে অভিষেককে মঙ্গলবারই শোকজ নোটিস দেয় কলকাতা হাইকোর্ট। বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে গত ৭ নভেম্বর সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। নাম নেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও-এর, যাঁর এজলাসে তাঁর নিরাপত্তা জনিত মামলার শুনানি চলছে। সেই নিয়ে আদালত অবমাননার মামলার আর্জি জানায় রাজ্য সরকার। বিষয়টি বিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। কেন আদালত অবমাননার রুল জারি হবে না, শোকজে জানতে চাওয়া হয়েছে অভিষেকের কাছে। তাঁর জবাব তলব করা হয়েছে ১৫ দিনের মধ্যে।

সেই আবহেই এদিন দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। আদালতের শোকজ নিয়ে প্রশ্ন করলে বলেন, "আমার ক্ষেত্রে ছ'দিনের মধ্যে শোকজ নোটিস দেওয়া হয়। বিচারবিভাগ এদের কাছে নতিস্বীকার করেছে। রাজ্যের বিল ছাড়া নিয়ে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নিয়ে গত বছর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছিলেন, 'দেশে ধর্মের বিরুদ্ধে দাঙ্গা, যুদ্ধ লাগাচ্ছে সুপ্রিম কোর্ট'। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব দেব বলেছিলেন, 'বিচারব্যবস্থা যদি হলে অমু দোষীকে ধরে আনো, পুলিশ চোখ বন্ধ করে নেবে। ধরবে না'...আদালত অবমাননার মামলা হয়নি তাঁর বিরুদ্ধেও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন কথায় কথায় তারিখ বলে দিত যে, এত তারিখে বোম পড়বে, অর্ডার বেরোবে, এলোমেলো হয়ে যাবে সব। কখনও তার বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা হয়নি। শুভেন্দুর বিরুদ্ধে মামলা স্থগিত করে দেয় আদালত। আমার বিরুদ্ধে হলে করে না। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমার জন্য আলাদা আইন, আর বিজেপি করে বলে নিশিকান্ত, বিপ্লব, শুভেন্দুর জন্য আলাদা আইন আলাদা!"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
17

Comments (0)

Login to join the conversation