Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
West Bengal 12 Oct 2026, 02:31 PM

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

A
ABP Ananda
@abpananda

কলকাতা: হাজিরা এড়াতেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছল পুলিশ। এর আগে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। হাজিরার জন্য ই-মেল পাঠিয়ে আরও ৪৮ ঘণ্টা সময় চান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিলবোর্ডকাণ্ডে পুলিশের তলবে আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমেল করে ৪৮ ঘণ্টা সময় চাইলেন মমতা সর্বভারতীয় তৃণমূলের সাংসদ। গত ২৭ অগাস্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে। বাধার মুখে পড়ে কলকাতা পুলিশ ও পুরসভা।

সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক ও'ব্রায়েনদের বিরুদ্ধে মামলা রুজু হয়। বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস দেয় শেক্সপিয়র সরণি থানা। আজ সকাল ১০ টায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।

তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল পুলিশের টিম। বিলবোর্ডকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দেয় পুলিশ। গতকাল দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় শেক্সপিয়র সরণি ও কালীঘাট থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় গতকাল নোটিস গ্রহণ করেন, দাবি পুলিশের। এই মামলাতেই আজ তলব মমতা তৃণমূল কংগ্রেসের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও।

গত ২৭ অগাস্ট, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধে যায়। বাধার মুখে পড়ে কলকাতা পুলিশ ও পুরসভা। যদিও শেষমেশ, বাধা সরিয়ে দফতরের ছাদে উঠে বিলবোর্ড ভেঙে দেয় পুলিশ। সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক'ও ব্রায়েনদের বিরুদ্ধে জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় রুজু হয়েছিল মামলা।

একটি মামলার প্রেক্ষিতে শেক্সপিয়র সরণি থানায় হাজিরাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation