বিমানে উঠলেই শরীরে অস্বস্তি? পা ফোলা থেকে জেট ল্যাগ, বাঁচবেন কীভাবে?
West Bengal 28 Nov 2026, 09:01 PM

বিমানে উঠলেই শরীরে অস্বস্তি? পা ফোলা থেকে জেট ল্যাগ, বাঁচবেন কীভাবে?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
মেঘের ভেলা সরিয়ে এক শহর থেকে অন্য শহর। জানলা দিয়ে ধূসর পৃথিবীর রূপ। বিমানযাত্রা বেশ আনন্দের। যারা প্রথমবার প্লেনে উঠছেন তাদের কাছে একই সঙ্গে তা উত্তেজনার। তবে, অনেকসময় কারও কারও ক্ষেত্রে তা অস্বস্তিরও। কেন জানেন? বিমানের কেবিনের বাতাসের চাপ, আর্দ্রতা আর দীর্ঘক্ষণ বসে থাকার প্রভাব সরাসরি শরীরে পড়ে। নিঃশব্দে মানিয়ে নিতে হয় শরীরকে। নাহলেই বিপদ।
ছবি: সংগৃহীত
(১) উড়ান শুরুর সময় বা নামার সময় কানে তালা লাগে। এটি খুব পরিচিত এক সমস্যা। বিমানের উচ্চতা বাড়লে বা কমলে কেবিনের বাতাসের চাপ বদলায়। মধ্যকর্ণ ও গলার পেছনের অংশ যুক্ত থাকে ইউস্টাচিয়ান টিউবে। এই নালি বায়ুর চাপের ভারসাম্য রক্ষা করে। দ্রুত মানিয়ে নিতে না পারলে অস্বস্তি দেখা দেয়। কান বন্ধ লাগে। ঢোঁক গিললে আরাম মেলে। হাই তুললে বা চুইংগাম চিবোলে স্বস্তি আসে।
(২) বিমানের কেবিনে সাধারণ ঘরের তুলনায় আর্দ্রতা কম থাকে। কয়েক ঘণ্টা এই শুষ্ক বাতাসে থাকলে ত্বক শুকিয়ে যায়। ঠোঁট রুক্ষ হয়। চোখও শুষ্ক লাগে। যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের কষ্ট বেশি। কন্টাক্ট লেন্স পরলে সমস্যা বাড়ে। জল খেলে শরীর ভেতর থেকে আর্দ্র থাকে। মানানসই ময়েশ্চারাইজার মাখলে যাত্রা আরামদায়ক হয়।
(৩) দীর্ঘক্ষণ এক জায়গায় ঠাসাঠাসি করে বসে থাকলে বিপদ বাড়ে। পায়ের পাতায় তরল জমতে পারে। বিশেষ করে লম্বা সফরে পা ফুলে যায়। নিরাপদ সময়ে আসন ছেড়ে উঠলে উপকার মেলে। গোড়ালি নাড়াতে হবে। পা টানটান করে ছড়াতে হবে। এতে রক্ত সঞ্চালন ঠিক থাকে। একটানা বসে থাকলে রক্ত জমাট বাঁধার ঝুঁকিও থাকে। যাঁদের বাড়তি ঝুঁকি আছে, তাঁদের ক্ষেত্রে এই আশঙ্কা আরও বেশি।
ছবি: সংগৃহীত
(৪) আকাশে ওড়ার সময় একই খাবার হলেও ফারাক টের পাওয়া যায়। গবেষণায় দেখা গিয়েছে, কেবিনের পরিবেশ স্বাদ নেওয়ার ক্ষমতায় প্রভাব ফেলে। কম আর্দ্রতা আর কম বাতাসের চাপ এর পেছনে কাজ করে। স্বাদ নেওয়ার ক্ষেত্রে ঘ্রাণশক্তির বড় ভূমিকা আছে। নাকের ভেতরের পরিবেশ বদলালে অনেক স্বাদ ফিকে লাগে।
(৫) দীর্ঘ সফর শরীরে ক্লান্তি আনে। ঘুমের নিয়ম বিঘ্নিত হয়। সময় অঞ্চল বদলালে শরীরের ঘড়ি তাল মেলাতে পারে না। এর ফলে জেট ল্যাগ দেখা দেয়। দিনে ঘুম ঘুম ভাব আসে। রাতে ঘুম আসতে চায় না। মনোযোগে ঘাটতি হয়। যাতায়াত সহজ হলেও শরীরকে নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়। একটু নড়াচড়া, পর্যাপ্ত জল আর ঘুমের সঠিক পরিকল্পনা সফর সহজ করে। বিশেষ করে দূরপাল্লার যাত্রায় এই সতর্কতা জরুরি।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation