West Bengal
28 Nov 2026, 06:01 PM
মাথায় চিপ, বুকে ক্যামেরা, রাশিয়ায় প্রস্তুত ‘গুপ্তচর’ পায়রা! কোথায় ব্যবহৃত হবে, ‘মিশন’ জানলে অবাক হবেন
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বাড়ির কার্নিশে একটা পায়রা। ক’দিন ধরে একই সময়ে রোজ এসে বসে থাকছে। আপনি হয়তো খুব একটা মাথা ঘামালেন না। কিন্তু জানলে অবাক হবেন, এমন পায়রার পিঠে থাকতে পারে গোপন ক্যামেরা। মস্তিষ্কে লুকোনো থাকতে পারে চিপ। না, না, এটা হলিউডের কোনও সিনেমা নয়। গল্পের মতো শুনতে লাগলেও সত্যি! রাশিয়ার বিশেষ প্রযুক্তি সংস্থা নেইরি তৈরি করেছে এই ধরনেরই ‘বায়োড্রোন’। জৈবিক ড্রোন হিসেবে ব্যবহার করা হবে এই পাখিগুলিকে। শুধু কি তাই? এমনকী চলতি বছরের নভেম্বর থেকে বানিজ্যিকভাবে ব্যবহার করার পরিকল্পনাও করেছে সংস্থাটি।
কী রয়েছে এই পায়রার শরীরে?
এই পায়রার মস্তিষ্কের নির্দিষ্ট অংশে ক্ষুদ্র ইলেক্ট্রোড বসানো থাকে। পিঠে থাকে একটি ছোট ইলেকট্রনিক ব্যাগ। সেখানে ইলেক্ট্রোড যুক্ত কন্ট্রোল সিস্টেম ও GPS সহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র মজুত করা হয়। বুকের কাছে বসানো ছোট ক্যামেরা ওড়ার সময় নীচের ছবি সংগ্রহ করতে থাকে। এভাবেই পায়রাটিকে একটি জোইবিক ড্রোনে পরিনত করা হয়।
কীভাবে কাজ করে ইলেক্ট্রোড?
সিস্টেম থেকে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে বৈদ্যুতিক সংকেত পাঠানো হয়। উদ্দেশ্য হল পাখির দিক পরিবর্তনের ইচ্ছাকে প্রভাবিত করা। অপারেটর যেদিকে ঘোরাতে চান, সেদিকে সংকেত পাঠানোর চেষ্টা করা হয়। সংস্থার দাবি, ইলেক্ট্রোডে দিক প্রভাবিত হলেও ওড়া ও বাধা এড়ানোর কাজ পায়রা নিজের স্বাভাবিক ক্ষমতাতেই করে থাকে।
দূর থেকেও নিয়ন্ত্রণ সম্ভব
GPS ও ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে পায়রার অবস্থান সহজেই দেখা যাবে। আগে থেকেই নির্ধারিত পথে তাকে পাঠানো সম্ভব। দূর থেকে দিক বদলানোর নির্দেশও দেওয়া যাবে। Neiry-র দাবি, ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব থেকেও পায়রার উড়ানে প্রভাব ফেলা সম্ভব।
দশ ঘণ্টা আকাশে থাকার দাবি
Neiry-র দাবি অনুযায়ী, পরীক্ষাগারের বাইরে ১০০টির বেশি উড়ানে ১,০০০-এর বেশি ছবি তোলা হয়েছে। দীর্ঘতম উড়ান ছিল ১০ ঘণ্টার বেশি। সাধারণ ড্রোনে মোটর ও বড় ব্যাটারি লাগে, চার্জ ফুরালে ফেরাতে হয়। কিন্তু এই জীবন্ত পায়রা নিজের স্বাভাবিক শক্তিতে ভর করেই উড়ে বেড়ায়। ইলেকট্রনিক সিস্টেম ও ক্যামেরার জন্য আলাদা পাওয়ার সিস্টেম থাকে মাত্র। ভবিষ্যতে এমন পাখি গুপ্তচরবৃত্তিতেও ব্যবহার করা হবে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন!
ঠিক কোন কাজে ব্যবহার হবে?
সংস্থাটির মতে, শহরাঞ্চলে এমন বহু স্থান রয়েছে, যেখানকার ছবি সরাসরি ড্রোন দিয়ে তোলা সম্ভব নয়। সেইসব স্থানে এই পায়রা ব্যবহার করা যেতে পারে। পাওয়ারলাইন, পাইপলাইন, গ্যাস বিতরণ কেন্দ্র প্রভৃতি অঞ্চলে পরিবেশ পর্যবেক্ষণ ও জরিপের জন্য আকাশপথে এই পায়রা ব্যবহার করা হবে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)