West Bengal
25 Nov 2026, 05:01 PM
রীতেশের কোলে জেনেলিয়া, আদুরে ছবি শেয়ার করে মা-বাবাকে স্মরণ রাহুলের! বিতর্কের মাঝেই কী বার্তা?
S
Sangbad Pratidin
@sangbadpratidin
মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শৈশবের স্মৃতি রোমন্থন করে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন, “বাবা-মায়ের বন্ধন পারিবারিক জীবনের ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের মধ্যেই সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ত। খাবার খাওয়ার সময় বাবা থাকতেন, আর বাবার কোলে থাকতেন মা। আমার কাছে এটি খুবই স্বাভাবিক!” আর কংগ্রেস নেতার এহেন মন্তব্য নিয়েই হাসির রোল রাজনৈতিকমহলে। কটাক্ষ, সমালোচনারও অন্ত নেই। এহেন বিতর্কের মাঝেই স্ত্রী জেনেলিয়া ডিসুজাকে কোলে বসিয়ে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন রীতেশ দেশমুখ। আর সেই আদুরে ছবি শেয়ার করেই মা-বাবাকে স্মরণ রাহুল গান্ধীর।
রীতেশের কোলে বসে জেনেলিয়া। আর ঠিক সেই ভঙ্গিতে এই ছবি তোলা, যেভাবে মা-বাবা সোনিয়া এবং রাজীবের মিষ্টি দাম্পত্যের কথা ভাগ করে নিয়েছিলেন রাহুল গান্ধী। কং নেতা বলেছিলেন, “খাবার খাওয়ার সময় বাবার কোলে থাকতেন মা।” এপ্রসঙ্গে উল্লেখ্য, কংগ্রেস দলের সঙ্গে রীতেশের যোগ নতুন নয়।
মঙ্গলবার সোশাল পাড়ায় জেনেলিয়ার সঙ্গে একটি রোমান্টিক ছবি ভাগ করে নিয়েছিলেন রীতেশ। যেখানে তারকাদম্পতি রং মিলান্তি পোশাকে খুনসুঁটির মেজাজে ধরা দেন। দেখা যায়, রীতেশের কোলে বসে জেনেলিয়া। আর ঠিক সেই ভঙ্গিতে এই ছবি তোলা, যেভাবে মা-বাবা সোনিয়া এবং রাজীবের মিষ্টি দাম্পত্যের কথা ভাগ করে নিয়েছিলেন রাহুল গান্ধী। কং নেতা বলেছিলেন, “খাবার খাওয়ার সময় বাবার কোলে থাকতেন মা।” এপ্রসঙ্গে উল্লেখ্য, কংগ্রেস দলের সঙ্গে রীতেশের যোগ নতুন নয়। অভিনেতা সক্রিয়ভাবে রাজনীতি না করলেও তাঁর বাবা বিলাসরাও দেশমুখ ছিলেন কংগ্রেসের বলিষ্ঠ নেতা। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দু’বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদেও আসিন ছিলেন। আর রাহুলের মন্তব্য ঘিরে এহেন বিতর্কযজ্ঞের মাঝেই রাজীব-সোনিয়ার কায়দায় রীতেশ-জেনেলিয়ার তোলা ছবি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অনুমান, বিরোধী রাজনৈতিক শিবিরের কটাক্ষের জবাব দিতেই কংগ্রেস সাংসদ রাহুলের পাশে দাঁড়িয়ে এহেন ছবি শেয়ার করেছেন রীতেশ দেশমুখ। আর সেই ফ্রেম ভাগ করে নিয়েছেন খোদ রাহুল গান্ধীও।
মঙ্গলবার নিজের ইনস্টা স্টোরিতে রীতেশ-জেনেলিয়ার রোম্যান্টিক ছবি শেয়ার করেন কং নেতা। রাহুল যদিও কতিপয় শব্দ খরচ করেননি ক্যাপশনে, তবে নেপথ্যে জুড়ে দিয়েছেন শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’য়ের ‘তু মিল জায়ে’ গানটি। যে পোস্ট দেখে নেটভুবনের একাংশ ‘মোহাব্বত কা দুকান’ প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছে।
রীতেশ-জেনেলিয়ার ছবি শেয়ার রাহুল গান্ধীর।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
3
Comments (0)