খিদের জ্বালায় তড়িঘড়ি কেকের টুকরো মুখে ঢোকানোই কাল! মর্মান্তিক পরিণতি বালকের
West Bengal 16 Nov 2026, 11:41 PM

খিদের জ্বালায় তড়িঘড়ি কেকের টুকরো মুখে ঢোকানোই কাল! মর্মান্তিক পরিণতি বালকের

S
Sangbad Pratidin
@sangbadpratidin
খিদে পাওয়ায় দোকান থেকে কেক কিনেছিল। প্যাকেট খুলে সেই কেকের টুকরো মুখে দিতেই ঘটল ভয়ানক বিপদ। কেকের টুকরো কোনওভাবে শ্বাসনালীতে আটকে যায়! ছটফট করতে করতে কিছু সময়ের মধ্যেই মৃত্যু হল এক বালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। কান্নার রোল বাড়িতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বলরামপুর থানার তিলাই গ্রামে ওই বালকের বাড়ি। আট বছর বয়সী ওই বালকের নাম দেবজিত সহিস। খিদে পেয়েছিল তার। সোমবার গ্রামের দোকান থেকে একটি কেকের প্যাকেট কিনেছিল ওই খুদে। দ্রুত প্যাকেট খুলে কেকের টুকরো মুখে ঢোকায় সে। ক্ষণিকের মধ্যেই ছটফট শুরু করে দেবজিত। তাকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় কেরোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ওই স্বাস্থ্যকেন্দ্রে আপৎকালীন পরিষেবা দেওয়ার জন্য কোনও চিকিৎসক সেসময় ছিলেন না।
বাধ্য হয়ে তাকে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তার। খবর দেওয়া হয়, বলরামপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, খাওয়ার সময় অসাবধানে কেকের টুকরো শ্বাসনালীতে কোনওভাবে আটকে যায়। শ্বাস নিতে না পারায় ছটফট করতে থাকে সে। এরপরই মর্মান্তিক মৃত্যু। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলরামপুর থানার পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। অন্যদিকে এই ঘটনার পর ওই স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসক রাখার দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
11

Comments (0)

Login to join the conversation