West Bengal
16 Nov 2026, 11:41 PM
যাদবপুরে শর্বরীর ছবি বিকৃতির অভিযোগ, কাঠগড়ায় ‘দিমাগি নকশাল’
S
Sangbad Pratidin
@sangbadpratidin
দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান এলাকায় যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ। সেই ঘটনা ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিজেপির পক্ষ থেকে ওই এলাকায় একটি ব্যানার ও কাটআউট লাগানো হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় কেউ বা কারা ওই ব্যানারে থাকা বিধায়িকার ছবিতে স্কেচ পেন দিয়ে গোঁফ এঁকে দেয় এবং দাঁত কালো করে দেয়।
পরদিন সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের নজরে আসতেই গোটা এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শর্বরী জানান, “প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃত করা ‘দিমাগি নকশালরা’ই আমার ছবিকে বিকৃত করে নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়েছে।” বিধায়কের আরও দাবি, ‘‘যাদবপুরের লক্ষাধিক মানুষ আমায় ভোট দিয়েছেন। আমার ছবি বিকৃত করে সেই জনাদেশকেও অপমান করা হয়েছে।” জানা গিয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে সমস্যা হল, সিসিটিভি যে বাডিতে লাগানো আছে, সেই বাড়ির মালিক বাইরে বেডাতে গিয়েছেন। তিনি ফিরলেই ফুটেজ দেখতে পারবে পুলিশ।
এদিকে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি তথা নারীর প্রতি এমন অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। স্থানীয় ওয়ার্ডের কনভেনর রাজা মানস ভট্টাচার্য বলেন, “পুলিশ তদন্ত করছে। আমরা দোষীদের শাস্তি চাই।” সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে যাদবপুর এবিভিপি-র পাশে থেকে মিছিল করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শর্বরীর কাজের প্রশংসা করেছেন। শর্বরীর সমর্থন পেয়ে সংগঠন বিস্তারে প্রয়াসী হয়েছে এবিভিপি। সেই কারণে বিধায়কের উপর ক্ষোভেই বিরোধীরা এমন কাজ করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
11
Comments (0)