পর্দায় ফের বিক্রম-শোলাঙ্কির রোম্যান্স, প্রেম-বন্ধুত্বের এক অন্য গল্প বলবে ‘রাজকন্যা’
West Bengal 16 Nov 2026, 09:41 PM

পর্দায় ফের বিক্রম-শোলাঙ্কির রোম্যান্স, প্রেম-বন্ধুত্বের এক অন্য গল্প বলবে ‘রাজকন্যা’

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ফের একসঙ্গে পর্দায় প্রত্যাবর্তন বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায় জুটির। জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রাজকন্যা’ ছবিতে প্রেমের গল্প নিয়ে ফিরছেন তাঁরা। প্রযোজনায় বিক্রমের নিজস্ব সংস্থা।
এর আগে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বিক্রম-শোলাঙ্কি। পাশাপাশি ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকেও তাঁদের জুটির সাফল্যের দীর্ঘ ইতিহাস রয়েছে। এবার ফের একবার প্রেম-বন্ধুত্বের গল্প নিয়ে ফিরছেন তাঁরা। গল্পটা কীরকম? স্কুলজীবনে তৈরি হওয়া একটি সম্পর্ক কীভাবে সময়ের সঙ্গে পালটায়, পরবর্তীতে কলেজ জীবনে সেই ভালোবাসা কীরকম মোড় নেয় এবং কর্মজীবনে সেই সম্পর্কের পরিণতি কী হয়– এই নিয়েই এগোবে ছবির গল্প। ‘রাজকন্যা’ ছবিতে তিনটি সময়কাল ধরা হয়েছে। বিক্রম-শোলাঙ্কি ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুর্বার শর্মা, উন্মেষ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তীকে। দিব্যর ভূমিকায় বিক্রম আর সোমদত্তার চরিত্রে শোলাঙ্কি। অনির্বাণ-এর চরিত্রে থাকছেন দুর্বার, শোয়েবের ভূমিকায় উন্মেষ, শাওন চরিত্রে সৌরভ চক্রবর্তী। এছাড়াও রয়েছেন সুতীর্থ সাহা এবং দেবপ্রসাদ হালদার।
বিক্রম-শোলাঙ্কি ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুর্বার শর্মা, উন্মেষ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তীকে।
“দীর্ঘদিন ধরেই এই গল্পটি নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। তবে তিনি চেয়েছিলাম, শোলাঙ্কিকে সঙ্গে নিয়েই ছবিটি তৈরি করতে।…”
‘রাজকন্যা’ ছবিটি নিয়ে বিক্রমের মন্তব্য, “দীর্ঘদিন ধরেই এই গল্পটি নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। তবে তিনি চেয়েছিলাম, শোলাঙ্কিকে সঙ্গে নিয়েই ছবিটি তৈরি করতে। শোলাঙ্কির অন্যান্য কাজের ব্যস্ততার কারণে এই পরিকল্পনা বাস্তবায়িত হতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর। অবশেষে সেই অপেক্ষার অবসান।” রোমান্টিক জুটি হিসেবে বরাবরই দর্শকের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন তাঁরা। সেই ভালোবাসা সঙ্গী করেই আবারও প্রেমের গল্প নিয়ে ফিরছেন বিক্রম। ছবিতে বিক্রমকে দুটি ভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে। বয়স ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাঁর অভিনয় এবং লুকেও থাকবে উল্লেখযোগ্য বদল। নিজের ভালোবাসাকে পাওয়ার আকাঙ্খা এবং সম্পর্কের টানাপোড়েনের ফলে চরিত্রটির একাধিক দিক দেখতে পাবে দর্শক। অন্যদিকে শোলাঙ্কির বক্তব্য, “নয়ের দশকের মিষ্টি প্রেমের ছবি দেখতে দেখতেই বড় হয়ে ওঠা। তাই এমন একটি গল্পের প্রস্তাব ভালো লেগেছিল।” পাশাপাশি ছবির পরিচালক, প্রযোজক ও সহ-অভিনেতার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এই কাজটা করতে ভালো লাগবে বলে জানিয়েছেন তিনি।
‘রাজকন্যা’ ছবির দৃশ্যে দুর্বার শর্মা, বিক্রম ও উন্মেষ। 
নয়ের দশকের কলকাতা এবং সময়ের সঙ্গে সঙ্গে শহর ও মানুষের জীবনে ঘটে যাওয়া পরিবর্তনও ছবির গল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিক্রম ও শোলাঙ্কির রসায়ন, নস্টালজিয়ায় মোড়া প্রেমের গল্প এবং সময়ের সঙ্গে সম্পর্কের বিবর্তন– এই তিনটিই এই ছবির মূল ইউএসপি। ইতিমধ্যে অনেকটা শুটিং হয়ে গিয়েছে। আগামী বছর বড়পর্দায় মুক্তি।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
10

Comments (0)

Login to join the conversation