West Bengal
16 Nov 2026, 05:41 PM
হাজার পরিকল্পনা সত্ত্বেও ভেস্তে যেতে পারে ডেট, এই ভুলগুলো করবেন না যেন!
S
Sangbad Pratidin
@sangbadpratidin
এখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সোশাল মিডিয়ার সূত্র ধরে তৈরি হয় প্রেমের সম্পর্ক। ফলে দেখা হওয়ার আগে নিয়মিত কথা হয়। মেসেজ বা ফোনে কথা বলার ক্ষেত্রে সাবলীল হয়ে যান দু’জনই। কিন্তু প্রথম দেখা নিয়ে সকলের মধ্যেই একটা অস্বস্তি কাজ করে। তবে জানেন কি কয়েকটি ভুল মুহূর্তে ভেস্তে দিতে পারে গোটা প্ল্যান। চলুন আজ জেনে নিন সেগুলো কী কী, আর সতর্ক হয়ে যান আপনিও।
১. অনেকেই আছেন যারা পাঁচজনের মাঝে বসেও বুঁদ হয়ে থাকেন ফোনে। এই কাজটি ভুলেও করবেন না। মনে রাখবেন, উলটোদিকের মানুষটা পুরোটা সময় আপনার অ্যাটেনশান আশা করেন। তাই তাঁর সঙ্গে কথা না বলে যদি ফোন নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে প্রথম দেখাতেই আপনাকে নিয়ে তাঁর মনে নেতিবাচক ভাবনা তৈরি হবে। যার ফলে সম্পর্ক না এগোনোর সম্ভাবনা প্রবল।
২. কেউ কেউ থাকেন যারা মেসেজে বেশ প্রাণবন্ত ও আকর্ষণীয়, অথচ সরাসরি দেখা হলে কথোপকথনে তেমন কোনও আগ্রহই দেখান না। প্রথম ডেটে কিছুটা স্নায়বিক চাপ থাকা স্বাভাবিক, কিন্তু আচরণের মধ্যে এমন বড় ধরনের পার্থক্য অন্য পক্ষকে হতাশ করতে পারে।
ডেটে গিয়ে এই ভুলগুলো করবেন না যেন!
৩. প্রশংসা ভালোই লাগে, তবে কারও বাহ্যিক রূপ নিয়ে বারবার মন্তব্য করাটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। মানুষ চায় তাদের আগ্রহ, মতামত এবং ব্যক্তিত্বের জন্যও তারা সমাদৃত হোক। তাই উলটোদিকের মানুষের মন গলবে ভেবে বারবার প্রশংসা করবেন না। হিতে বিপরীত হতে পারে।
৪. প্রতিটা মানুষের জীবনে এমন কিছু জিনিস থাকে, যা একান্ত ব্যক্তিগত। যা নিয়ে তিনি কথা বলতে চান না। এই ধরণের কোনও প্রসঙ্গ উঠলে প্রথম দেখাতেই গোপন কথা জানার জন্য চাপ দেবেন না। মনে রাখবেন, সম্পর্ক সেই পর্যায়ে পৌঁছলে তিনি নিজেই সবটা আপনাকে খুলে বলবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য্য ধরুন।
৫. সম্পর্ক থেকে প্রত্যাশা নিয়ে আলোচনা করাটা একেবারেই স্বাভাবিক। তবে প্রথম দেখায় বিয়ের সময়সীমা, পারিবারিক পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী অঙ্গীকারের বিষয়গুলো নিয়ে আলোচনা চাপের সৃষ্টি করতে পারে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
16
Comments (0)